দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত : রাশেদ খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেছেন, ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত। এই আমানত খেয়ানত করা যাবে না। তিনি ৫ আগস্টের পর হাটবাজার দখলকারীদের হুশিয়ার করে বলেন, দলে চাঁদাবাজি আর চলবে না। যারা আওয়ামী লীগের নামে মামলা দিয়ে চাঁদাবাজি করেছেন তাদেরও দলে ঠাঁই হবে না।

কালীগঞ্জে জননেতা তারেক রহমানের নির্দেশিত পরিচ্ছন্ন বিএনপি গড়ে তোলা হবে। বুধবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ হাইস্কুল মাঠে বিএনপির বিশাল নির্বাচনী সমাবেশ বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, তিনি নির্বাচিত হলে কালীগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য ও ভঙ্গুর যোগাযোগের উন্নয়ন করবেন। এখানে কোন রাস্তা কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিকসেবা নিশ্চিত করা হবে।

আরও পড়ুন, জনতার পার্লামেন্টে নাগরিক দুর্ভোগের কথা শুনলেন তাসলিমা আখতার

বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে লেখাপড়া করলেও তার মানসিকতার কোন উন্নয়ন হয়নি। তিনি মিথ্যার আশ্রয় নিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। যারা এখন অভিনয় করে ভোট চাইতে যাবেন আপনারা তাকে ঝেঁটিয়ে বিদায় করবেন। বিএনপির এ সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সমাবেশ শুরু হওয়ার আগেই শহরের প্রতিটি এলাকা হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় কানায় কানায় ভরে ওঠে। লোকে লোকারণ্য হয়ে ওঠে সমাবেশস্থল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : ধানের শীষ ঝিনাইদহ প্রতীক রাশেদ খান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত : রাশেদ খান

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেছেন, ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত। এই আমানত খেয়ানত করা যাবে না। তিনি ৫ আগস্টের পর হাটবাজার দখলকারীদের হুশিয়ার করে বলেন, দলে চাঁদাবাজি আর চলবে না। যারা আওয়ামী লীগের নামে মামলা দিয়ে চাঁদাবাজি করেছেন তাদেরও দলে ঠাঁই হবে না।

কালীগঞ্জে জননেতা তারেক রহমানের নির্দেশিত পরিচ্ছন্ন বিএনপি গড়ে তোলা হবে। বুধবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ হাইস্কুল মাঠে বিএনপির বিশাল নির্বাচনী সমাবেশ বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, তিনি নির্বাচিত হলে কালীগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য ও ভঙ্গুর যোগাযোগের উন্নয়ন করবেন। এখানে কোন রাস্তা কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিকসেবা নিশ্চিত করা হবে।

আরও পড়ুন, জনতার পার্লামেন্টে নাগরিক দুর্ভোগের কথা শুনলেন তাসলিমা আখতার

বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে লেখাপড়া করলেও তার মানসিকতার কোন উন্নয়ন হয়নি। তিনি মিথ্যার আশ্রয় নিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। যারা এখন অভিনয় করে ভোট চাইতে যাবেন আপনারা তাকে ঝেঁটিয়ে বিদায় করবেন। বিএনপির এ সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সমাবেশ শুরু হওয়ার আগেই শহরের প্রতিটি এলাকা হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় কানায় কানায় ভরে ওঠে। লোকে লোকারণ্য হয়ে ওঠে সমাবেশস্থল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত