দৈনিক সংবাদ দিগন্ত

নাসীরুদ্দীন পাটওয়ারীকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেওয়া দরকার : রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে কড়া মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী “জলাতঙ্ক রোগে ভুগছেন” এবং তাকে “ভ্যাকসিন দেওয়া দরকার”। বুধবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের থানা রোড এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রাশেদ খান।আরও পড়ুন, চীনের আমন্ত্রণে ১০ দিনের সফরে যাচ্ছে বিএনপির ২০ সদস্যের তরুণ প্রতিনিধি দলসংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী তরুণদের বিভ্রান্ত করছেন এবং রাজনৈতিক অঙ্গনে অশালীন ভাষার চর্চা বাড়াচ্ছেন। বক্তব্যের একপর্যায়ে তিনি নাসীরুদ্দীনকে উদ্দেশ করে আপত্তিকর ভাষা ব্যবহার করেন। আরও পড়ুন, আওয়ামী লীগের পথেই সরকার চলছে: এনসিপি নেতা হাসনাতরাশেদ খান বলেন, “তিনি যেভাবে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছেন, গালাগাল শিখাচ্ছেন— তাকে কি মানুষের সন্তান বলা যায়? আমাকে নিয়ে আমার নিজ জেলায় এসে মন্তব্য করেছেন। আমি তাকে বলতে চাই, আবার ঝিনাইদহে আসেন, আমি আপনাকে প্রটেকশন দেব।”আরও পড়ুন, বাংলাদেশে মন্ত্রিত্ব হইলো সোনার পাথরের বাটির মতো: নাসীরুদ্দীন পাটওয়ারীএ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে “রাজনৈতিক জোকার” আখ্যা দিয়ে রাশেদ খান দাবি করেন, নিয়মিত অশালীন বক্তব্যের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ঝিনাইদহ সফরের সময় নাসীরুদ্দীন পাটওয়ারী অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন। তবে তার ওপর ছাত্রদলের কেউ হামলা চালায়নি বলেও দাবি করেন রাশেদ খান।

নাসীরুদ্দীন পাটওয়ারীকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেওয়া দরকার : রাশেদ খান