যুক্তরাষ্ট্রে বসবাসরত চিত্রনায়ক জায়েদ খানের ‘সেলিব্রিটি টক শো- ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ অতিথি হলেন এক সময়ের তুমুল ব্যস্ত মডেল ও অভিনেত্রী তানিয়া আহমেদ। শোতে অংশ নেওয়ার পাশাপাশি জায়েদ খানের সঙ্গে র্যাম্পে হেঁটেছেন তিনি। যা দর্শকদের জন্য ছিল বাড়তি চমক।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘বাংলাদেশে আজ থেকে প্রায় ৩৫ বছর আগে র্যাম্প ওয়াকের প্রচলন শুরু করেছিলেন তানিয়া আপা ও মৌরা। এত বছর পর যুক্তরাষ্ট্রে তানিয়া আপার সঙ্গে র্যাম্পে হাঁটতে পেরে আমি সত্যিই গর্বিত।’
আরো পড়ুন , আমার কষ্ট আমি
তিন দশকের বেশি সময় ধরে নাটক ও সিনেমায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন তানিয়া আহমেদ। এই পর্বে জায়েদ খানের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় তিনি তুলে ধরেছেন নিজের অভিনয় ও ব্যক্তিজীবনের নানা গল্প, স্মৃতি এবং অজানা কিছু মুহূর্ত।
বলা দরকার, ‘সেলিব্রিটি টক শো- ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’র প্রথম সিজনে মোট ১২টি পর্ব উপস্থাপনা করছেন জায়েদ খান। অল্প সময়েই অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে শোটি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রেকর্ড হয়েছে শোটির দ্বিতীয় সিজনের প্রথম পর্ব।জানা গেছে, তানিয়া আহমেদকে নিয়ে করা এই বিশেষ পর্বটি আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) সম্প্রচারিত হবে ঠিকানা ডিজিটালের ফেসবুক ও ইউটিউব পেজে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন