দাঁড়িপাল্লা নিয়ে যারা আজ ভোট চাইতে আসছে, তারা বাংলাদেশের ‘স্বাধীনতার বিরোধিতা’ করেছিল বলে ভোটারদের মনে করিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সে সময় মানুষকে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হওয়া এবং তাদের বাড়িঘরে লুটপাট হওয়ার কথাও স্মরণ করিয়ে দেন তিনি।শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে গণসংযোগে তিনি এ কথা বলেন।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে ভোট করছেন। তার আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. খাদেমুল ইসলাম।
আরো পড়ুন , হঠাৎ অসুস্থতায় থমকে গেল নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণা
গণসংযোগকালে বিএনপি মহাসচিব বলেন, যে আজ আপনাদের, দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য। ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করছে। পক্ষে ছিল না বিপক্ষে ছিল? এবং আপনাদের যে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল, ওই সময় আপনাদের ঘরবাড়ি লুটতরাজ করা হয়েছে। ঠিক কি না বলেন?
বিএনপি ক্ষমতায় গেলে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইবোনেরা যে ভয়টা পান, ওই ভয়টা পাবেন না। এই দেশটা আপনার, এই দেশের মাটিটা আপনার। একজন মুসলমানের যে অধিকার আছে, ঠিক তেমনি আপনাদেরও একই অধিকার আছে। এখানে সবাই সমান, একই দেশের মানুষ আপনারা। এ সময় তিনি একাত্তরে মুক্তিযুদ্ধে সময় বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হওয়া, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা এবং দেশ স্বাধীন করার কথা তুলে ধরেন।মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের দেশ ছেড়ে কোথাও যাইনি, কোথাও যাব না। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।
বিষয় : ভোটার লুটপাট দাঁড়িপাল্লা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন