দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

হঠাৎ অসুস্থতায় থমকে গেল নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণা

ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে আজ শনিবারের তার সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ সকাল সোয়া ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।ফজরের নামাজের পর থেকে সকাল ৮টা পর্যন্ত গণসংযোগ করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।এরপর তার সারা দিনের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।

আরো পড়ুন , তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি সংলাপে তারেক রহমান

শামিল আবদুল্লাহ গণমাধ্যমে বলেন, ‘সকাল ৮টার গণসংযোগ শেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী শারীরিভাবে অসুস্থ বোধ করেন। তাই এই মুহূর্তের জন্য আজকের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি সুস্থ অনুভব করলেই আমরা আমাদের কার্যক্রম আবার শুরু করব ইনশাআল্লাহ।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পলওয়েল মার্কেট, পিডব্লিউ কলোনি ও নয়াপল্টনে গণসংযোগ, পুরানা পল্টন মসজিদে জোহরের নামাজ আদায়, দুপুর ২টা ৩০ মিনিটে লিটল জুয়েল স্কুলের সামনে নির্বাচনী পথসভা, বায়তুল মোকাররমে আসরের নামাজ এবং পরে মসজিদ এলাকা ও গুলিস্তানে গণসংযোগ করার কথা ছিল।

বিষয় : নির্বাচনী অসুস্থতা নাসীরুদ্দীন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হঠাৎ অসুস্থতায় থমকে গেল নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণা

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে আজ শনিবারের তার সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ সকাল সোয়া ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।ফজরের নামাজের পর থেকে সকাল ৮টা পর্যন্ত গণসংযোগ করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।এরপর তার সারা দিনের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।

আরো পড়ুন , তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি সংলাপে তারেক রহমান

শামিল আবদুল্লাহ গণমাধ্যমে বলেন, ‘সকাল ৮টার গণসংযোগ শেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী শারীরিভাবে অসুস্থ বোধ করেন। তাই এই মুহূর্তের জন্য আজকের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি সুস্থ অনুভব করলেই আমরা আমাদের কার্যক্রম আবার শুরু করব ইনশাআল্লাহ।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পলওয়েল মার্কেট, পিডব্লিউ কলোনি ও নয়াপল্টনে গণসংযোগ, পুরানা পল্টন মসজিদে জোহরের নামাজ আদায়, দুপুর ২টা ৩০ মিনিটে লিটল জুয়েল স্কুলের সামনে নির্বাচনী পথসভা, বায়তুল মোকাররমে আসরের নামাজ এবং পরে মসজিদ এলাকা ও গুলিস্তানে গণসংযোগ করার কথা ছিল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত