দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

ভেড়ামারায় বীজের মান ও বাজার তদারকিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

বীজের মান ও বাজার তদারকিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বীজের মান নিশ্চিতকরণ ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) ভেড়ামারা উপজেলার হাসপাতাল রোড বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বীজের দোকানসহ মোট ১০টি প্রতিষ্ঠান তদারকি করা হয়।

তদারকিকালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রানা ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩৭ ধারায় ৫ হাজার টাকা এবং ৫১ ধারায় আরও ৫ হাজার টাকা—মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আসলাম এন্ড সন্স বীজ ভান্ডারকে একই আইনের ৩৭ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠানই বীজ বিপণনের সঙ্গে জড়িত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন, কুষ্টিয়ায় ভোটের মাঠে শঙ্কা বাড়াচ্ছে লুট হওয়া অস্ত্র, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রার্থী ও ভোটাররা

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলী। এ সময় তিনি জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং মানহীন ও অনিয়মপূর্ণ বীজ বাজারজাতকরণ রোধে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযানে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিষয় : জরিমানা অভিযানে ভেড়ামারা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ভেড়ামারায় বীজের মান ও বাজার তদারকিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বীজের মান নিশ্চিতকরণ ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) ভেড়ামারা উপজেলার হাসপাতাল রোড বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বীজের দোকানসহ মোট ১০টি প্রতিষ্ঠান তদারকি করা হয়।

তদারকিকালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রানা ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩৭ ধারায় ৫ হাজার টাকা এবং ৫১ ধারায় আরও ৫ হাজার টাকা—মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আসলাম এন্ড সন্স বীজ ভান্ডারকে একই আইনের ৩৭ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠানই বীজ বিপণনের সঙ্গে জড়িত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন, কুষ্টিয়ায় ভোটের মাঠে শঙ্কা বাড়াচ্ছে লুট হওয়া অস্ত্র, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রার্থী ও ভোটাররা

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলী। এ সময় তিনি জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং মানহীন ও অনিয়মপূর্ণ বীজ বাজারজাতকরণ রোধে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযানে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত