দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

কুষ্টিয়ায় ভোটের মাঠে শঙ্কা বাড়াচ্ছে লুট হওয়া অস্ত্র, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রার্থী ও ভোটাররা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলির একটি অংশ এখনো উদ্ধার না হওয়ায় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রার্থী ও সাধারণ ভোটাররা।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ছেন প্রার্থীরা। তবে এর পাশাপাশি জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠাও বাড়ছে। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়া এবং সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের অভিযোগে আতঙ্কিত তারা।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপির প্রার্থী রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা বলেন, দৌলতপুর এলাকায় প্রচুর অস্ত্র ঢুকছে। কিছু অস্ত্র উদ্ধার হয়েছে ঠিকই, কিন্তু এখনো অনেক অস্ত্র বাইরে রয়েছে। প্রশাসনকে শক্ত হাতে এসব অস্ত্র উদ্ধারের ব্যবস্থা নিতে হবে।”

আরও পড়ুন, মাদারীপুর-১: স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু

এদিকে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজা জানান, সীমান্তবর্তী এলাকা হওয়ায় দৌলতপুর দিয়ে নানা অবৈধ কার্যক্রম হচ্ছে। লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।” শুধু প্রার্থীরাই নন, জেলার সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তারা আশঙ্কা করছেন, উদ্ধার না হওয়া অস্ত্র সহিংসতা বা ভয়ভীতির পরিবেশ তৈরি করতে পারে। এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর উদ্যোগে ইতোমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন বলেন, অস্ত্র ব্যবহার করতে আমরা কোনোভাবেই দেব না। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে চাই।” জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানা থেকে মোট ৫৫টি আগ্নেয়াস্ত্র লুট হয়। এর মধ্যে ৩৮টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হলেও এখনো ১৭টি অস্ত্রের কোনো হদিস পাওয়া যায়নি। লুট হওয়া গুলির সঠিক হিসাবও এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। নির্বাচনের আগে এসব অস্ত্র দ্রুত উদ্ধারের দাবি জানিয়ে প্রার্থী ও ভোটাররা বলছেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা রাখতে হবে।

বিষয় : কুষ্টিয়া লুট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় ভোটের মাঠে শঙ্কা বাড়াচ্ছে লুট হওয়া অস্ত্র, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রার্থী ও ভোটাররা

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত