দৈনিক সংবাদ দিগন্ত

ভেড়ামারায় বীজের মান ও বাজার তদারকিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বীজের মান নিশ্চিতকরণ ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) ভেড়ামারা উপজেলার হাসপাতাল রোড বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বীজের দোকানসহ মোট ১০টি প্রতিষ্ঠান তদারকি করা হয়।তদারকিকালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রানা ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩৭ ধারায় ৫ হাজার টাকা এবং ৫১ ধারায় আরও ৫ হাজার টাকা—মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আসলাম এন্ড সন্স বীজ ভান্ডারকে একই আইনের ৩৭ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠানই বীজ বিপণনের সঙ্গে জড়িত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।আরও পড়ুন, কুষ্টিয়ায় ভোটের মাঠে শঙ্কা বাড়াচ্ছে লুট হওয়া অস্ত্র, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রার্থী ও ভোটাররাঅভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলী। এ সময় তিনি জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং মানহীন ও অনিয়মপূর্ণ বীজ বাজারজাতকরণ রোধে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযানে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ভেড়ামারায় বীজের মান ও বাজার তদারকিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান