দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

দলিয়ো প্রভাবে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

দলিয়ো প্রভাবে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ

গাজীপুরের জয়দেবপুর উপজেলার ভবানীপুর মাইঝপাড়া এলাকার বাসিন্দা মোসাঃ নাছিমা আক্তার তার বাপ-দাদার ভোগদখলীয় জমি দখল ও চাঁদাবাজির অপচেষ্টার অভিযোগ তুলেছেন। তিনি জানান, একজন কর্মজীবী নারী হিসেবে স্বামী-সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাস করে আসছেন। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় বিএনপির এক মহিলা নেত্রী হেলেনা আক্তার এবং আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর ও স্বপনের নেতৃত্বে একটি কিশোর গ্যাং ব্যবহার করে পরিকল্পিতভাবে তাদের জমি দখলের চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে মিথ্যা অভিযোগ ও মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। 

তিনি আরও বলেন, গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে অভিযুক্তরা তার জমির গাছপালা কেটে জোরপূর্বক দখলের চেষ্টা করলে বাধা দিতে গেলে তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তিনি আইনগত পদক্ষেপ গ্রহণ করেন। তবে পুলিশ তদন্তে গেলেও অভিযুক্তরা পুলিশের সামনেই হুমকি ও আগ্রাসী আচরণ প্রদর্শন করে বলে অভিযোগ করেন তিনি। মোসাঃ নাছিমা আক্তারের দাবি, আদালত থেকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা থাকলেও তদন্তকারী কর্মকর্তা নানা অজুহাতে প্রতিবেদন দিতে বিলম্ব করছেন এবং তাকে পুনরায় একটি জিডি করতে বলা হয়েছে। 

আরও পড়ুন, কুষ্টিয়া-মেহেরপুরে বিজিবির পৃথক অভিযানে অবৈধ সিগারেট ও গাঁজা উদ্ধার

সর্বশেষে তার স্বামী ও ভাইয়ের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগ তুলে নতুন করে হয়রানির চেষ্টা চলছে, যা তিনি প্রতিহিংসামূলক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। এ ঘটনায় তিনি ভূমিদস্যুতা, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সন্ত্রাস সৃষ্টি এবং মিথ্যা মামলার রাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতা, বিএনপি নেত্রী ও তাদের পৃষ্ঠপোষক কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে তার পরিবারের জানমাল ও ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা হোক; অন্যথায় সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি প্রশ্নবিদ্ধ হবে।

বিষয় : সম্মেলন অভিযোগ চাঁদাবাজি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দলিয়ো প্রভাবে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

গাজীপুরের জয়দেবপুর উপজেলার ভবানীপুর মাইঝপাড়া এলাকার বাসিন্দা মোসাঃ নাছিমা আক্তার তার বাপ-দাদার ভোগদখলীয় জমি দখল ও চাঁদাবাজির অপচেষ্টার অভিযোগ তুলেছেন। তিনি জানান, একজন কর্মজীবী নারী হিসেবে স্বামী-সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাস করে আসছেন। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় বিএনপির এক মহিলা নেত্রী হেলেনা আক্তার এবং আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর ও স্বপনের নেতৃত্বে একটি কিশোর গ্যাং ব্যবহার করে পরিকল্পিতভাবে তাদের জমি দখলের চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে মিথ্যা অভিযোগ ও মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। 

তিনি আরও বলেন, গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে অভিযুক্তরা তার জমির গাছপালা কেটে জোরপূর্বক দখলের চেষ্টা করলে বাধা দিতে গেলে তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তিনি আইনগত পদক্ষেপ গ্রহণ করেন। তবে পুলিশ তদন্তে গেলেও অভিযুক্তরা পুলিশের সামনেই হুমকি ও আগ্রাসী আচরণ প্রদর্শন করে বলে অভিযোগ করেন তিনি। মোসাঃ নাছিমা আক্তারের দাবি, আদালত থেকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা থাকলেও তদন্তকারী কর্মকর্তা নানা অজুহাতে প্রতিবেদন দিতে বিলম্ব করছেন এবং তাকে পুনরায় একটি জিডি করতে বলা হয়েছে। 

আরও পড়ুন, কুষ্টিয়া-মেহেরপুরে বিজিবির পৃথক অভিযানে অবৈধ সিগারেট ও গাঁজা উদ্ধার

সর্বশেষে তার স্বামী ও ভাইয়ের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগ তুলে নতুন করে হয়রানির চেষ্টা চলছে, যা তিনি প্রতিহিংসামূলক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। এ ঘটনায় তিনি ভূমিদস্যুতা, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সন্ত্রাস সৃষ্টি এবং মিথ্যা মামলার রাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতা, বিএনপি নেত্রী ও তাদের পৃষ্ঠপোষক কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে তার পরিবারের জানমাল ও ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা হোক; অন্যথায় সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি প্রশ্নবিদ্ধ হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত