দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

কুষ্টিয়া-মেহেরপুরে বিজিবির পৃথক অভিযানে অবৈধ সিগারেট ও গাঁজা উদ্ধার

বিজিবির পৃথক অভিযানে অবৈধ সিগারেট ও গাঁজা উদ্ধার

কুষ্টিয়া ও মেহেরপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেট এবং মালিকবিহীন ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। উদ্ধারকৃত এসব মালামালের মোট আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২২ লাখ ৫০০ টাকা। 

গত মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনভর জেলা দুটির বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয় বলে জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে মেহেরপুরুকুষ্টিয়া মহাসড়কে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন সদরের ২ নম্বর জিপি গেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে শুল্ক ও কর ফাঁকি দেওয়া মোট ৯২ হাজার প্যাকেট সিগারেট জব্দ করা হয়। এর মধ্যে ৪৫ হাজার প্যাকেট ‘মনস্টার’ এবং ৪৭ হাজার প্যাকেট ‘সিজার’ ব্র্যান্ডের সিগারেট রয়েছে। জব্দকৃত সিগারেট ও কাভার্ড ভ্যানটির আনুমানিক মূল্য ১ কোটি ২১ লাখ ২০ হাজার টাকা। পরে একই দিন বিকেলে মেহেরপুর জেলার গাংনী সীমান্তের মথুরাপুর বিওপির একটি টহল দল মথুরাপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। 

এছাড়া, দিবাগত রাতে গাংনির ধলা বিওপির সদস্যরা বকুলতলা মাঠ এলাকায় পৃথক অভিযানে আরও ৭ কেজি গাঁজা উদ্ধার করেন। উদ্ধারকৃত মোট ২৩ কেজি গাঁজার বাজারমূল্য আনুমানিক ৮০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। বুধবার সকালে কুষ্টিয়ায় ৪৭ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুন, কক্সবাজারের ৪ আসনের ১৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, জব্দকৃত কাভার্ড ভ্যান ও অবৈধ সিগারেট বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। আর উদ্ধারকৃত গাঁজাগুলো ধ্বংসের প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাটালিয়ন সদরের মাদক স্টোরে সংরক্ষণ করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : উদ্ধার মেহেরপুর কুষ্টিয়া শুল্ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কুষ্টিয়া-মেহেরপুরে বিজিবির পৃথক অভিযানে অবৈধ সিগারেট ও গাঁজা উদ্ধার

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

কুষ্টিয়া ও মেহেরপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেট এবং মালিকবিহীন ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। উদ্ধারকৃত এসব মালামালের মোট আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২২ লাখ ৫০০ টাকা। 

গত মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনভর জেলা দুটির বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয় বলে জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে মেহেরপুরুকুষ্টিয়া মহাসড়কে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন সদরের ২ নম্বর জিপি গেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে শুল্ক ও কর ফাঁকি দেওয়া মোট ৯২ হাজার প্যাকেট সিগারেট জব্দ করা হয়। এর মধ্যে ৪৫ হাজার প্যাকেট ‘মনস্টার’ এবং ৪৭ হাজার প্যাকেট ‘সিজার’ ব্র্যান্ডের সিগারেট রয়েছে। জব্দকৃত সিগারেট ও কাভার্ড ভ্যানটির আনুমানিক মূল্য ১ কোটি ২১ লাখ ২০ হাজার টাকা। পরে একই দিন বিকেলে মেহেরপুর জেলার গাংনী সীমান্তের মথুরাপুর বিওপির একটি টহল দল মথুরাপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। 

এছাড়া, দিবাগত রাতে গাংনির ধলা বিওপির সদস্যরা বকুলতলা মাঠ এলাকায় পৃথক অভিযানে আরও ৭ কেজি গাঁজা উদ্ধার করেন। উদ্ধারকৃত মোট ২৩ কেজি গাঁজার বাজারমূল্য আনুমানিক ৮০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। বুধবার সকালে কুষ্টিয়ায় ৪৭ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুন, কক্সবাজারের ৪ আসনের ১৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, জব্দকৃত কাভার্ড ভ্যান ও অবৈধ সিগারেট বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। আর উদ্ধারকৃত গাঁজাগুলো ধ্বংসের প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাটালিয়ন সদরের মাদক স্টোরে সংরক্ষণ করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত