দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

কক্সবাজারের ৪ আসনের ১৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

১৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি আসনের  ১৭  প্রার্থীদের মাঝে সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা  হয়েছে। যাচাই বাচাইয়ের শেষে  বুধবার (২১ জানুয়ারি ২৬) সকাল ১০টায়  জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে  প্রতিযোগী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান। 

কক্সবাজার থেকে  কক্সবাজার-১  আসনের ৩ জন  প্রার্থী প্রতীক পেয়েছেন    তৎমধ্যে রয়েছেন বিএনপি হতে  সালাহউদ্দিন আহমদ (ধানের শীষ,) জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ (দাঁড়িপাল্লা) এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ছরওয়ার আলম কুতুবী পেয়েছেন, (হাতপাখা প্রতীক)।

কক্সবাজার-২  আসনে  পাঁচ জন প্রার্থীর মধ্যে  তারা প্রতীক পেলেন জামায়াতের  এ এইচ এম হামিদুর রহমান আযাদ (দাঁড়িপাল্লা,) বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ( ধানের শীষ,) ইসলামী আন্দোলনের প্রার্থী জিয়াউল হক (হাতপাখা,) গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী এস এম রোকনুজ্জামান খান( ট্রাক) এবং জাতীয় পার্টির প্রার্থী মো. মাহমুদুল করিম পেয়েছেন( লাঙ্গল প্রতীক)।

কক্সবাজার-৩  আসনের ৫ জন প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল( ধানের শীষ,) জামায়াতের প্রার্থী শহীদুল আলম বাহাদুর( দাঁড়িপাল্লা,) ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুল ইসলাম( হাতপাখা,) লেবার পার্টির প্রার্থী জগদীশ বড়ুয়া আনারস এবং আমজনতা দলের প্রার্থী নুরুল আবছার পেয়েছেন (প্রজাপতি প্রতীক)।

কক্সবাজার-৪ আসনে  ৪ জন প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী (ধানের শীষ), জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারী (দাঁড়িপাল্লা,) ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল হক( হাতপাখা) এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রার্থী সাইফুদ্দিন খালেদ পেয়েছেন( সিংহ প্রতীক)।

আরও পড়ুন, জামালপুরে প্রতীক বরাদ্ধ সম্পন্ন

প্রসঙ্গত কক্সবাজারের চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী ২৩ জন প্রার্থীর মধ্যে আপিল মঞ্জুরসহ ২০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে গতকাল ৩ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় সর্বমোট প্রার্থীর সংখ্যা  দাঁড়ায় ১৭ জন।  এদিকে  প্রার্থীরা প্রতীক পাওয়ার  আগে থেকে   মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন। তফসিল অনুসারে   প্রচার-প্রচারণা চলবে আগামীকাল ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।  সাধারন  নির্বাচনসহ  গণভোট ১২ ফেব্রুয়ারি  অনুষ্ঠিত হবে। 

স্থানীয়রা জানায় এ চারটি  আসনে কমবেশি লড়াই হবে জমায়েত বনাম বিএনপির মাঝে। এই নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা জমে উঠেছে। স্থানীয় ভোটারেরা বলেন  কক্সবাজারের চার আসনে  নির্বাচনে ফসল ঘরে  তুলতে মরিয়া হয়ে উঠেছে বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। তবে এই নির্বাচনে বিএনপিকে নির্বাচনী ফসল ঘরে  তুলতে ঘাম ঝরাতে হবে বিশিষ্টজনেরা জানিয়েছেন।  ভোটাররা জানায় যোগ্য ও আদর্শবান  দেশপ্রমিক পছন্দের ব্যক্তিকে  তারা ভোট দেবেন এবারে । 

বিষয় : নির্বাচন কক্সবাজার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কক্সবাজারের ৪ আসনের ১৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত