দৈনিক সংবাদ দিগন্ত

নির্বাচন সামনে রেখে ভারতীয় কর্মকর্তাদের পরিবার প্রত্যাহারের সিদ্ধান্ত

ভারতীয় কর্মকর্তাদের পরিবার প্রত্যাহারের সিদ্ধান্ত

নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার (২০ জানুয়ারি) এ বিষয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই এ পদক্ষেপ নেওয়া হলো।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে সরকারি সূত্র জানিয়েছে, এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা। ওই সূত্রগুলো জানায়, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ বাংলাদেশে ভারতের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, লাল টুপিতেই পাল্টা বার্তা, ট্রাম্পকে কটাক্ষ ইউরোপের

তবে সূত্রগুলো স্পষ্ট করে জানায়, বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর খোলা রয়েছে এবং আগের মতোই তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এই সিদ্ধান্তে কূটনৈতিক কার্যক্রম বা সেবায় কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে।

বিষয় : ভারত নিরাপত্তা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নির্বাচন সামনে রেখে ভারতীয় কর্মকর্তাদের পরিবার প্রত্যাহারের সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার (২০ জানুয়ারি) এ বিষয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই এ পদক্ষেপ নেওয়া হলো।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে সরকারি সূত্র জানিয়েছে, এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা। ওই সূত্রগুলো জানায়, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ বাংলাদেশে ভারতের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, লাল টুপিতেই পাল্টা বার্তা, ট্রাম্পকে কটাক্ষ ইউরোপের

তবে সূত্রগুলো স্পষ্ট করে জানায়, বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর খোলা রয়েছে এবং আগের মতোই তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এই সিদ্ধান্তে কূটনৈতিক কার্যক্রম বা সেবায় কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত