দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

নয়াপল্টনে মুসাব্বিরের জানাজায় জনস্রোত

নয়াপল্টনে মুসাব্বিরের জানাজায় জনস্রোত
আজিজুর রহমান মুসাব্বিরের জানাজা সম্পন্ন

রাজধানীর কারওয়ান বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর আগে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পুলিশ মুসাব্বিরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে লাশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়।জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

আরো পড়ুন , এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বরের বেতন অনুমোদন নিশ্চিত

 ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।জানাজা শেষে মুসাব্বিরের লাশ কারওয়ান বাজারে তার বাসভবন গার্ডেন ভিউতে নেওয়া হয়। সেখান থেকে আছর নামাজের পর কারওয়ান বাজারে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে দুর্বৃত্তরা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয় : জানাজা নয়াপল্টন জনস্রোত মুসাব্বির

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নয়াপল্টনে মুসাব্বিরের জানাজায় জনস্রোত

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর কারওয়ান বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর আগে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পুলিশ মুসাব্বিরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে লাশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়।জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

আরো পড়ুন , এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বরের বেতন অনুমোদন নিশ্চিত

 ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।জানাজা শেষে মুসাব্বিরের লাশ কারওয়ান বাজারে তার বাসভবন গার্ডেন ভিউতে নেওয়া হয়। সেখান থেকে আছর নামাজের পর কারওয়ান বাজারে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে দুর্বৃত্তরা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত