দৈনিক সংবাদ দিগন্ত

ওমান থেকে ফিরল চার কফিন, জানাজায় কান্নায় ভেঙে পড়ল রাঙ্গুনিয়া

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হৃদয়বিদারক পরিবেশে দাফন করা হয়েছে ওমানে এসির বিষাক্ত গ্যাসে মারা যাওয়া একই পরিবারের চার ভাইকে। বুধবার সকাল ১১টায় উপজেলার হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তাদের জানাজা।সবচেয়ে বেদনাদায়ক দৃশ্য ছিল—জানাজার ইমামতি করেন পরিবারের একমাত্র জীবিত ভাই এনামুল হক। কান্নাজড়িত কণ্ঠে তিনি উপস্থিত মানুষের উদ্দেশে বলেন, “আমার ভাইদের আপনারা ক্ষমা করে দিয়েন।” তার এই আহাজারিতে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত স্বজন ও এলাকাবাসী।জানা গেছে, প্রবাসজীবনের স্বপ্ন নিয়ে একে একে ওমানে পাড়ি জমিয়েছিলেন পাঁচ ভাইয়ের চারজন। পরিবারের স্বচ্ছলতা ফেরাতে দীর্ঘদিন কঠোর পরিশ্রম করেছেন তারা।আরও পড়ুন ,রুপসীপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত সেখানে গাড়ি ওয়াশিংয়ের ব্যবসা গড়ে তুলে আর্থিকভাবেও স্বচ্ছল হয়ে ওঠেন। দেশে জমি কিনে নতুন বাড়ি নির্মাণও শুরু করেছিলেন।কিন্তু হঠাৎ এক মর্মান্তিক ঘটনায় শেষ হয়ে যায় সব স্বপ্ন। মঙ্গলবার রাতে বিশেষ ফ্লাইটে তাদের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নেওয়া হয়।স্থানীয়দের দাবি, ওমানের মুলাদ্দাহ এলাকায় কেনাকাটা শেষে একটি ক্লিনিকের সামনে গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েছিলেন চার ভাই। ধারণা করা হচ্ছে, গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে।রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী নিহত প্রত্যেক প্রবাসীর পরিবার তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা পাবে।আরও  পড়ুন , মৃতদের শেষ ঠিকানাও দখলে! মসজিদের কবরস্থানের জায়গায় মার্কেট নিমাণ 

ওমান থেকে ফিরল চার কফিন, জানাজায় কান্নায় ভেঙে পড়ল রাঙ্গুনিয়া