জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে। রবিবার সন্ধ্যা ৬টা ১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইটে মরদেহ ঢাকায় অবতরণ করে। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা হবে।
আরও পড়ুন, কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চালু শিগগিরই
দিলারা হাফিজ শনিবার সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এই মৃত্যুতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতাসহ অনেকেই গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন