জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা।জানাজার আগে মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।
আরো পড়ুন , স্বাস্থ্যখাতে লুটপাট-অব্যবস্থাপনা উন্নয়ন হয়নি : স্বাস্থ্যমন্ত্রী
এর আগে সকাল সাড়ে ৯টায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তার মরদেহ বনানীর বাসভবনে নেওয়া হয়। সেখানে স্বজনরা কোরআন তেলাওয়াত ও দোয়া করেন।উল্লেখ্য, দিলারা হাফিজ গত শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিষয় : জানাজা প্রধানমন্ত্রী সংসদ স্পিকার

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা।জানাজার আগে মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।
আরো পড়ুন , স্বাস্থ্যখাতে লুটপাট-অব্যবস্থাপনা উন্নয়ন হয়নি : স্বাস্থ্যমন্ত্রী
এর আগে সকাল সাড়ে ৯টায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তার মরদেহ বনানীর বাসভবনে নেওয়া হয়। সেখানে স্বজনরা কোরআন তেলাওয়াত ও দোয়া করেন।উল্লেখ্য, দিলারা হাফিজ গত শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আপনার মতামত লিখুন