পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যখাতে কোনো উন্নয়নমূলক কাজ সঠিকভাবে হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।জাতীয় সংসদে ৭১ বিধিতে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, বিগত সময়ে স্বাস্থ্যখাতে ব্যাপক লুটপাট ও অব্যবস্থাপনা হয়েছে। এমনকি বর্তমানে উন্নয়নমূলক কাজে ব্যয় করার মতো তহবিলও নেই। উপজেলা পর্যায়ে গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জ কেনার মতো অর্থের সংকট রয়েছে বলেও জানান তিনি।
আরো পড়ুন , সাবিনার দাবিতে সাড়া, মাঠ প্রস্তুতে ‘অলমোস্ট ডান’ প্রধানমন্ত্রীর
তিনি আরও বলেন, নির্মাণাধীন ২৫০ শয্যার হাসপাতালগুলোর নকশায় গুরুতর ত্রুটি রয়েছে। অনেক ক্ষেত্রে প্রবেশপথের পাশেই বাথরুম স্থাপন করা হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য অগ্রহণযোগ্য। নিম্নমানের পরিকল্পনা ও দ্রুত অর্থ আত্মসাতের উদ্দেশ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল বলে দাবি করেন মন্ত্রী।দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেই ধাপে ধাপে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
বিষয় : স্বাস্থ্যখাত উন্নয়নমূলক কল্যাণমন্ত্রী

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন