দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬

আজ শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ

স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমান-এর মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। জোহরের নামাজ শেষে রাজধানীর মগবাজারে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত তার মরদেহ শহীদ বেদিতে রাখা হবে। পরে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হবে এই বরেণ্য নাট্যব্যক্তিত্বের। অভিনয়শিল্পী সংঘ সূত্রে জানা গেছে, মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে খোলা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে সহকর্মী, ভক্ত ও সংস্কৃতিপ্রেমীরা শেষ বিদায় জানাবেন তাকে।

আরও পড়ুন, অনিক হত্যা চেষ্টা মামলার: বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ফের রিমান্ডে

সোমবার মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলেও আইসিইউ সুবিধা না থাকায় পরে ধানমন্ডির আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হওয়ায় একবার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলেও পরে আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আরও পড়ুন, একনেকে উঠছে ৩৩ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের নাট্যাঙ্গনের এক উজ্জ্বল নাম। স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে তিনি দীর্ঘদিন সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও শিক্ষক—সব পরিচয়েই তিনি ছিলেন সমানভাবে প্রশংসিত।

আরও পড়ুন, অপরাধ ঘটার আগেই ব্যবস্থা নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদকস্বাধীনতা পদক। এছাড়া ‘প্রজাপতি নিবন্ধ’, ‘মঞ্চসারথির কাব্যকথা’, ‘নাটক করতে হলে’ ও ‘নাট্যপ্রবন্ধ বিচিত্রা’সহ একাধিক গ্রন্থ রচনা করেছেন তিনি। টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও তার অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নাট্যাঙ্গনের সহকর্মী ও সংস্কৃতিজনেরা বলছেন, আতাউর রহমানের মৃত্যুতে দেশের নাট্য ও সংস্কৃতি অঙ্গনে অপূরণীয় শূন্যতা তৈরি হলো।

বিষয় : মরদেহ শহীদ মিনার জানাজা আতাউর রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

আজ শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত