দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬

একনেকে উঠছে ৩৩ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী পুনরুজ্জীবন ও সেচব্যবস্থা উন্নয়নে প্রায় ৩৩ হাজার ৪৭৪ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় ‘পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্প- প্রথম পর্যায়’ অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

আরও পড়ুন, জুলাই অভ্যুত্থানের মামলায় সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন

প্রকল্প নথি অনুযায়ী, Padma River পদ্মা নদীর ওপর রাজবাড়ীর পাংশা উপজেলায় নির্মাণ করা হবে ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ মূল বাঁধ। এতে থাকবে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডার স্লুইস এবং ২টি ফিশ পাশ। সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই ব্যারাজের মাধ্যমে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে। পাশাপাশি সংরক্ষিত পানি বণ্টনের জন্য নির্মাণ করা হবে তিনটি অফটেক অবকাঠামো। এছাড়া প্রকল্পের আওতায় ১১৩ মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ কেন্দ্রও স্থাপন করা হবে।

আরও পড়ুন, দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কঠোর নির্দেশনা জারি

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারতের ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় দীর্ঘদিন ধরেই এ প্রকল্প নিয়ে আলোচনা চলছিল। প্রকল্প বাস্তবায়ন হলে হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী নদীতে আবারও পানিপ্রবাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন, অনিক হত্যা চেষ্টা মামলার: বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ফের রিমান্ডে

এছাড়া বৃহত্তর কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের প্রায় ২৯ লাখ হেক্টর কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। সরকারের প্রত্যাশা, প্রকল্পটি চালু হলে বছরে প্রায় ২৪ লাখ টন ধান ও ২ দশমিক ৩৪ লাখ টন মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি বছরে প্রায় ৮ হাজার কোটি টাকার সামাজিক ও অর্থনৈতিক সুবিধা মিলবে।

বিষয় : সভা অনুমোদন প্রকল্প পদ্মা ব্যারাজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

একনেকে উঠছে ৩৩ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী পুনরুজ্জীবন ও সেচব্যবস্থা উন্নয়নে প্রায় ৩৩ হাজার ৪৭৪ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় ‘পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্প- প্রথম পর্যায়’ অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

আরও পড়ুন, জুলাই অভ্যুত্থানের মামলায় সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন

প্রকল্প নথি অনুযায়ী, Padma River পদ্মা নদীর ওপর রাজবাড়ীর পাংশা উপজেলায় নির্মাণ করা হবে ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ মূল বাঁধ। এতে থাকবে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডার স্লুইস এবং ২টি ফিশ পাশ। সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই ব্যারাজের মাধ্যমে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে। পাশাপাশি সংরক্ষিত পানি বণ্টনের জন্য নির্মাণ করা হবে তিনটি অফটেক অবকাঠামো। এছাড়া প্রকল্পের আওতায় ১১৩ মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ কেন্দ্রও স্থাপন করা হবে।

আরও পড়ুন, দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কঠোর নির্দেশনা জারি

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারতের ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় দীর্ঘদিন ধরেই এ প্রকল্প নিয়ে আলোচনা চলছিল। প্রকল্প বাস্তবায়ন হলে হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী নদীতে আবারও পানিপ্রবাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন, অনিক হত্যা চেষ্টা মামলার: বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ফের রিমান্ডে

এছাড়া বৃহত্তর কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের প্রায় ২৯ লাখ হেক্টর কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। সরকারের প্রত্যাশা, প্রকল্পটি চালু হলে বছরে প্রায় ২৪ লাখ টন ধান ও ২ দশমিক ৩৪ লাখ টন মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি বছরে প্রায় ৮ হাজার কোটি টাকার সামাজিক ও অর্থনৈতিক সুবিধা মিলবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত