নেত্রকোনার মদন উপজেলায় ধানক্ষেত থেকে শাওন ভূইয়া (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাওন স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।সোমবার সকালে উপজেলার মাঘান ইউনিয়নের মাঘান পুরাতন বাজার ভূমি অফিসের সামনের একটি বোরো ধানের জমিতে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। পরে তারা পুলিশকে খবর দিলে মদন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
আরো পড়ুন , গ্যাস সংকটের প্রতিবাদে নোয়াখালীতে গ্রাহকদের বিক্ষোভ
নিহত শাওন ভূইয়া উপজেলার পদশ্রী গ্রামের দুলাল ভূইয়ার ছেলে। সে জাহাঙ্গীরপুর তুহুর আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তারা দেখতে পান, লাশটির গলায় কাটা চিহ্ন রয়েছে এবং শরীরের ওপর কাদা মাখানো। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন