ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে তলিয়ে যাওয়া ধানক্ষেত দেখে এক কৃষকের মৃত্যু হয়েছে।শনিবার (২ মে) সকালে এ ঘটনা ঘটে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে। নিহত কৃষকের নাম আহাদ মিয়া (৫৫)।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রমিক নিয়ে নিজের জমিতে ধান কাটতে যান আহাদ মিয়া। সেখানে গিয়ে তিনি দেখতে পান, তার প্রায় ছয় বিঘা জমির ব্রি-২৯ ধান পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে।এই দৃশ্য দেখার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।আরও পড়ুন , চট্টগ্রামে ওভারটাইম বকেয়া নিয়ে শ্রমিকদের সড়ক অবরোধ, ৫ ঘণ্টা যানজটস্থানীয়দের ধারণা, তিনি স্ট্রোকে আক্রান্ত হন। তবে চিকিৎসকদের মতে, হৃদ্রোগজনিত কারণেও মৃত্যু হয়ে থাকতে পারে।নিহতের বড় ভাই ও স্থানীয় ইউপি সদস্য আহম্মদ হোসেন বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে এলাকার হাজার হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। নিজের ফসল নষ্ট হয়ে যাওয়ার শোকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।পরবর্তীতে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে যান এবং জোহরের নামাজের পর দাফন সম্পন্ন করা হয়।এদিকে একই কারণে এলাকায় আরও কয়েকজন কৃষক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।