দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১১ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

নিখোঁজ ব্যবসায়ী মৃত অবস্থায় ধানক্ষেতে পুলিশ তদন্ত শুরু

ধান-চাল ব্যবসায়ীর লাশ উদ্ধার

বগুড়ায় হামিদুল মন্ডল (৩৮) নামে এক ধান-চাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামে রাস্তার ধারে নিজ ধানক্ষেত থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তিনি শনিবার বিকালে পাওনা টাকা আদায়ের জন্য বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন।রোববার দুপুরে শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ধান ব্যবসায়ীকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

আরো পড়ুন , রূপগঞ্জের বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

পুলিশ ও স্বজনরা জানান, নিহত হামিদুল মন্ডল বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত মনতাজ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ধান-চালের ব্যবসা করে আসছেন। হামিদুল শনিবার বিকালে পাওনা টাকা আদায়ের জন্য বাড়ি থেকে শেরপুর উপজেলা সদরের দিকে রওনা দেন। সর্বশেষ বিকাল ৫টার দিকে বাবার বাড়িতে বেড়াতে যাওয়া স্ত্রী রাফিয়া খাতুনের সঙ্গে তার কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। রোববার সকাল ৭টার দিকে কৃষকরা নিজ ধানক্ষেতে হামিদুল মন্ডলের লাশ পরে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা এসে তার লাশ শনাক্ত করেন। নিহতের গলা, নাক ও ঘাড়ের আঘাতের চিহ্ন ছিল।

আরো পড়ুন , মৌলভীবাজারে অবৈধ ভারতীয় সিগারেটের চালান আটক

নিহতের বড় ভাই গোলাম মোস্তফা মন্ডল জানান, হামিদুল পেশাদার ধান ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়িক পাওনা টাকা আদায়ের জন্য শনিবার বিকালে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন। ব্যবসায়িক লেনদেনের জন্য তার কাছে নগদ টাকা ছিল। আর এ টাকা ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে গ্রামের নির্জন ধানক্ষেতে নিয়ে মারপিট ও শ্বাসরোধে হত্যা করেছে। তিনি অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একই দাবি করেছেন, স্ত্রী রাফিয়া খাতুন। 

বিষয় : লাশ ব্যবসায়ী বগুড়া ধানক্ষেত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নিখোঁজ ব্যবসায়ী মৃত অবস্থায় ধানক্ষেতে পুলিশ তদন্ত শুরু

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ায় হামিদুল মন্ডল (৩৮) নামে এক ধান-চাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামে রাস্তার ধারে নিজ ধানক্ষেত থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তিনি শনিবার বিকালে পাওনা টাকা আদায়ের জন্য বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন।রোববার দুপুরে শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ধান ব্যবসায়ীকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

আরো পড়ুন , রূপগঞ্জের বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

পুলিশ ও স্বজনরা জানান, নিহত হামিদুল মন্ডল বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত মনতাজ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ধান-চালের ব্যবসা করে আসছেন। হামিদুল শনিবার বিকালে পাওনা টাকা আদায়ের জন্য বাড়ি থেকে শেরপুর উপজেলা সদরের দিকে রওনা দেন। সর্বশেষ বিকাল ৫টার দিকে বাবার বাড়িতে বেড়াতে যাওয়া স্ত্রী রাফিয়া খাতুনের সঙ্গে তার কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। রোববার সকাল ৭টার দিকে কৃষকরা নিজ ধানক্ষেতে হামিদুল মন্ডলের লাশ পরে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা এসে তার লাশ শনাক্ত করেন। নিহতের গলা, নাক ও ঘাড়ের আঘাতের চিহ্ন ছিল।

আরো পড়ুন , মৌলভীবাজারে অবৈধ ভারতীয় সিগারেটের চালান আটক

নিহতের বড় ভাই গোলাম মোস্তফা মন্ডল জানান, হামিদুল পেশাদার ধান ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়িক পাওনা টাকা আদায়ের জন্য শনিবার বিকালে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন। ব্যবসায়িক লেনদেনের জন্য তার কাছে নগদ টাকা ছিল। আর এ টাকা ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে গ্রামের নির্জন ধানক্ষেতে নিয়ে মারপিট ও শ্বাসরোধে হত্যা করেছে। তিনি অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একই দাবি করেছেন, স্ত্রী রাফিয়া খাতুন। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত