দীর্ঘদিন থেকে বাখরাবাদ গ্যাস সংকট ও নিরবিচ্ছিন্ন গ্যাস পাওয়ার দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ ও অফিসের সামনে অবস্থান করেছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। এ সময় গ্যাস অফিসের গেট বন্ধ থাকায় গ্রাহকেরা এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন।সোমবার সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। এ সময় অফিসের লোক গেট বন্ধ করে দেন। পরে বিক্ষুব্ধ গ্রাহকরা প্রায় দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন এবং অফিসে উপমহাব্যবস্থাপক বরাবরে গ্যাসের দাবিতে লিখিত আবেদন করেন।
আরো পড়ুন , বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার আ. লীগের দুই নেতা
এদিকে গ্রাহকরা অভিযোগ করে বলেন, আমরা নিয়মিত গ্যাসের বিল দিয়ে আসছি, কিন্তু সারাদিনও ১ ঘণ্টা গ্যাস পায় না। যদি তারা গ্যাসের বিলের জন্য আসে আমরা তাদেরকে বেঁধে রাখবো এবং কোনো বিল দেব না।এ সময় গ্রাহক সৈয়দা নাসরিন আলম, হাজেরা বেগম, কফিল উদ্দিন, আবদুর করিম, আবদুর রহিম, নুর নবী, জামসেদ ও নাছেরসহ দুই শতাধিক গ্রাহক এই অবস্থান কর্মসূচি পালন করেন। প্রায় ১৫০০ গ্রাহক দীর্ঘ তিন বছর থেকে গ্যাস পাচ্ছে না।
বিষয় : বিক্ষোভ নোয়াখালী গ্যাস সংকট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
দীর্ঘদিন থেকে বাখরাবাদ গ্যাস সংকট ও নিরবিচ্ছিন্ন গ্যাস পাওয়ার দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ ও অফিসের সামনে অবস্থান করেছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। এ সময় গ্যাস অফিসের গেট বন্ধ থাকায় গ্রাহকেরা এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন।সোমবার সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। এ সময় অফিসের লোক গেট বন্ধ করে দেন। পরে বিক্ষুব্ধ গ্রাহকরা প্রায় দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন এবং অফিসে উপমহাব্যবস্থাপক বরাবরে গ্যাসের দাবিতে লিখিত আবেদন করেন।
আরো পড়ুন , বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার আ. লীগের দুই নেতা
এদিকে গ্রাহকরা অভিযোগ করে বলেন, আমরা নিয়মিত গ্যাসের বিল দিয়ে আসছি, কিন্তু সারাদিনও ১ ঘণ্টা গ্যাস পায় না। যদি তারা গ্যাসের বিলের জন্য আসে আমরা তাদেরকে বেঁধে রাখবো এবং কোনো বিল দেব না।এ সময় গ্রাহক সৈয়দা নাসরিন আলম, হাজেরা বেগম, কফিল উদ্দিন, আবদুর করিম, আবদুর রহিম, নুর নবী, জামসেদ ও নাছেরসহ দুই শতাধিক গ্রাহক এই অবস্থান কর্মসূচি পালন করেন। প্রায় ১৫০০ গ্রাহক দীর্ঘ তিন বছর থেকে গ্যাস পাচ্ছে না।

আপনার মতামত লিখুন