দৈনিক সংবাদ দিগন্ত

চাটখিলে হাট মাতাচ্ছে ‘নোয়াখালীর বস’, দাম হাঁকা ১০ লাখ টাকা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নোয়াখালীর চাটখিলে উৎসুক মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশাল আকৃতির একটি গরু। ‘নোয়াখালীর বস’ নামের এই গরুটির ওজন প্রায় ৩০ মণ, আর দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা।হলস্টেইন ফ্রিজিয়ান জাতের সাদা রঙের গরুটি চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের একটি খামারে চার বছর ধরে লালন-পালন করা হয়েছে। বিশাল আকৃতির এই গরুটি দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ভিড় করছেন উৎসুক মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। বিশেষ করে বিকেলের দিকে দর্শনার্থীদের উপস্থিতি আরও বেড়ে যায়।আরও পড়ুন, টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ০১জন নিয়ামতপুরেরজানা গেছে, রাজধানীর সরকারি বাংলা কলেজ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ফয়সাল নামের এক তরুণ। প্রবাসে থাকলেও দেশের স্বপ্নের খামার গড়ার পরিকল্পনা থেকে সরে আসেননি তিনি। আরেক প্রবাসী আবু জাফর মোহাম্মদ সালেহের অর্থায়নে ও ফয়সালের তত্ত্বাবধানে চার বছর ধরে গরুটিকে বড় করা হয়েছে।স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “এত বড় গরু জীবনে খুব কম দেখেছি। দূর থেকে দেখলে মনে হয় ছোট একটি পাহাড় দাঁড়িয়ে আছে।” সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখে খামারে আসা দর্শনার্থী মো. আবু হানিফ বলেন, “কাছে এসে দেখে সত্যিই অবাক হয়েছি। খামারি যদি ন্যায্যমূল্য পান, তবে তার পরিশ্রম সার্থক হবে।”আরও পড়ুন, কিশোর গ্যাংয়ের নৃশংস হামলায় এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত: হাতের ৫টি রগ কেটে যায়, ঢাকা রেফারখামারের পরিচালনাকারী মো. শাহরিয়ার জানান, কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা মোটাতাজাকরণ ইনজেকশন ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুটিকে বড় করা হয়েছে। নিয়মিত খড়, সবুজ ঘাস, ভুসি ও ভুট্টা খাইয়ে চার বছরের যত্নে এর ওজন প্রায় ৩০ মণে পৌঁছেছে।আরও পড়ুন, ঈদকে সামনে রেখে মহেশপুরে মাদকের চালান বিজিবির হাতে আটক চাটখিল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে খামারিরা বাণিজ্যিকভাবে বড় গরু পালনে আগ্রহী হচ্ছেন। ‘নোয়াখালীর বস’ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হয়েছে এবং কোরবানির ঈদ সামনে রেখে এমন গরু ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া স্বাভাবিক।

চাটখিলে হাট মাতাচ্ছে ‘নোয়াখালীর বস’, দাম হাঁকা ১০ লাখ টাকা