দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালীর ১১ দলের নির্বাচনি অফিসে অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতির তদন্ত চলছে

নোয়াখালী-৩ আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বোরহান উদ্দিনের একটি নির্বাচনি ক্যাম্পে (অফিস) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নোয়াখালী-৩ আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বোরহান উদ্দিনের একটি নির্বাচনি ক্যাম্পে (অফিস) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ক্যাম্পে থাকা কয়েকটি চেয়ার, টেবিল ও একটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।  শনিবার (৭ ফেব্রয়ারি) ভোরে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ২নং দীনেশগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আরো পড়ুন , কচুয়ায় সাবেক ইউপি সদস্যের ওপর সশস্ত্র হামলা গুরুতর জখম

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নোয়াখালী-৩ আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বোরহান উদ্দিনের নির্বাচনি প্রচারের জন্য দীনেশগঞ্জ বাজারে একটি নির্বাচনি ক্যাম্প দেওয়া হয়। শনিবার ভোরে ক্যাম্পটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

কিন্তু তার আগে ওই অফিসটিতে থাকা একটি অটোরিকশা ও কিছু চেয়ার-টেবিল পুড়ে যায়। ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি কোনো দুর্বৃত্তায়ন- সেটি স্থানীয় লোকজন নিশ্চিত হতে পারেননি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ইউনিট ও রসুলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়সাল জানান, অফিসটি তার তত্ত্বাবধানে ছিল। অফিসে থাকা অটোরিকশাটির মালিকও তিনি। অগ্নিকাণ্ডের বিষয়টি ‘সুপরিকল্পিত’ এবং ‘রাজনৈতিক প্রতিহিংসার’ ফল বলেও মন্তব্য করেন তিনি। 

বিষয় : তদন্ত অগ্নিকাণ্ড নোয়াখালী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নোয়াখালীর ১১ দলের নির্বাচনি অফিসে অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতির তদন্ত চলছে

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নোয়াখালী-৩ আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বোরহান উদ্দিনের একটি নির্বাচনি ক্যাম্পে (অফিস) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ক্যাম্পে থাকা কয়েকটি চেয়ার, টেবিল ও একটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।  শনিবার (৭ ফেব্রয়ারি) ভোরে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ২নং দীনেশগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আরো পড়ুন , কচুয়ায় সাবেক ইউপি সদস্যের ওপর সশস্ত্র হামলা গুরুতর জখম

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নোয়াখালী-৩ আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বোরহান উদ্দিনের নির্বাচনি প্রচারের জন্য দীনেশগঞ্জ বাজারে একটি নির্বাচনি ক্যাম্প দেওয়া হয়। শনিবার ভোরে ক্যাম্পটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

কিন্তু তার আগে ওই অফিসটিতে থাকা একটি অটোরিকশা ও কিছু চেয়ার-টেবিল পুড়ে যায়। ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি কোনো দুর্বৃত্তায়ন- সেটি স্থানীয় লোকজন নিশ্চিত হতে পারেননি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ইউনিট ও রসুলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়সাল জানান, অফিসটি তার তত্ত্বাবধানে ছিল। অফিসে থাকা অটোরিকশাটির মালিকও তিনি। অগ্নিকাণ্ডের বিষয়টি ‘সুপরিকল্পিত’ এবং ‘রাজনৈতিক প্রতিহিংসার’ ফল বলেও মন্তব্য করেন তিনি। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত