ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগা- সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে আজহারুল ইসলাম মান্নান তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাতের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে স্বস্তি ফিরতে শুরু করেছে। নির্বাচনকে ঘিরে যে অনিশ্চয়তা ও অস্থিরতা ছিল, তা অনেকাংশে দূর হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বিএনপি নির্বাচন কমিশনের সকল নির্দেশনা, আচরণবিধি ও প্রচলিত আইন সম্পূর্ণভাবে মেনে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে। কোনো ধরনের শোডাউন, সহিংসতা বা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়ানো হবে না বলেও তিনি জানান।
আরও পড়ুন, মনোনয়ন ফরম জমা দিলেন স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেন
মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসার শাহীনা ইসলাম চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, কৃষক দলের সাধারণ সম্পাদক ফয়সাল, সোনারগাঁ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের সকল বিধিনিষেধ ও আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
বিষয় : নির্বাচন নারায়ণগঞ্জ মনোনয়নপত্র

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন