দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন

যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন

ব্রাহ্মণবাড়িয়ায় যুব সমাজকে মাদকমুক্ত ও  মাদকের চাহিদা হ্রাসকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী ব্যাডমিন্টন ও কাবাডি টুর্নামেন্ট ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এবং ঐক্যবদ্ধ সদর, ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় পৌর মুক্তমঞ্চ (টেংকের পাড়) মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জনাব মোঃ জাহিদ হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব এম.এম. রকীব উর রাজা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব সাজেদুল হাসান, জেলা ক্রীড়া অফিসার জনাব আল আমিন এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি জনাব ড. মো.  তৌফিকুল ইসলাম ( মিথিল) ।  

আরও পড়ুন, কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

এছাড়াও বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক জনাব সাবের হোসেন এবং সংগঠনের সদস্য সচিব ও মুখপাত্র জনাব শেখ আরিফ বিল্লাহ আজিজী। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। খেলোয়ার ও বক্তাদের উপস্থিতিতে খেলার শুভ উদ্ভোদন করেন  প্রধান অতিথি,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জনাব মোঃ জাহিদ হোসেন মোল্লা। খেলা শেষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এবং মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়। 

বক্তারা বলেন, খেলাধুলা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য। বক্তারা আরও বলেন যুব সমাজ মাদকাসক্ত হওয়ার দায়ভার শুধু তাদের নই, আমাদের ও।  বক্তাদের উদ্দেশ্যে বলেন, আমাদের  ছোটবেলায় আমরা খেলার মত যথেষ্ট আয়োজন ছিল।  বিশেষ করে বড় বড় খেলার মাঠ সহ অনেক উন্মুক্ত জায়গা ছিল যেখানে আমরা পড়াশোনার পর বাড়তি সময়টা খেলাধূলা করতাম।  কিন্তু বর্তমানে  এগুলো  নাই বললেই চলে। দিন দিন আরও কমে যাচ্ছে।  যুব সমাজকে মাদক থেকে দূরে বা মাদকমুক্ত  রাখতে এই ধরনের আয়োজনের বিকল্প নেই।  

আরও পড়ুন, সেন্টমার্টিনে ভ্রমণ পাস জালিয়াতি: এলসিটি কাজল জাহাজে কালোবাজারি চক্র ধরল জেলা প্রশাসন

প্রধান বক্তা, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জনাব মোঃ জাহিদ হোসেন মোল্লা বলেন রাজনৈতিক কিংবা ব্যক্তি স্বার্থকতার কারণে এই ধরনের আয়োজন অনেকটা কমে যাওয়ায় যুব সমাজ মোবাইল আসক্ত, মাদকাসক্ত  সহ নানান নেতিবাচক কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে।  এতে করে তাদের মধ্যে নৈতিক ও ক্রিয়েটিভ চিন্তা হ্রাস পাচ্ছে এবং নতুন কিছু তৈরি হচ্ছে না। তবে এই ধরনের ব্যতিক্রমি আয়োজন যুব সমাজকে মাদকমুক্ত ও তাদের মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি করে এক বিশাল অবদান রাখবে।  আয়োজক ও সহযোগীদেরকে শুভেচ্ছা এবং   ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।  

খেলা শেষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এবং মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়। এতে করে দর্শক ও  খেলোয়াড়রা খেলাধুলায় আরও আগ্রহী হয়ে উঠার আগ্রহ প্রকাশ করেন।  খেলোয়াড়রা পুরস্কৃত হতে পেরে আনন্দে মেতে উঠেন এবং আয়োজন ও সহযোগীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

বিষয় : ব্রাহ্মণবাড়িয়া মাদকমুক্ত ক্রীড়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত