ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, সমাজকে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত রাখতে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। বুধবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘আন্তর্জাতিক নৃত্য দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, সুস্থ সমাজ ও ব্যক্তিজীবনের জন্য শিক্ষার পাশাপাশি সংস্কৃতির চর্চা অত্যন্ত জরুরি। তবে বর্তমান প্রজন্মের একটি বড় অংশ মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে সাংস্কৃতিক শেকড় থেকে দূরে সরে যাচ্ছে, যা তাদের সৃজনশীল বিকাশে বাধা সৃষ্টি করছে। নৃত্যকলার প্রসঙ্গ তুলে ডিএসসিসি প্রশাসক বলেন, বাঙালির ঐতিহ্যবাহী এই শিল্প এখন অনেকটাই অবহেলিত। তরুণরা নিজেদের মেধা ও মননের বিকাশের বিস্তৃত ক্ষেত্র থেকে বিচ্যুত হচ্ছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।আরও পড়ুন, গাবতলীতে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্পে অগ্রগতি, সন্তোষ প্রকাশ ডিএনসিসি প্রশাসকেরমাদক সমস্যার বিষয়ে তিনি বলেন, কোনো তরুণ যদি নৃত্য, সংগীত বা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে, তবে মাদক তাকে গ্রাস করতে পারবে না। এজন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।আরও পড়ুন, সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিতিনি আরও জানান, ডিএসসিসির আওতাধীন সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে নৃত্য ও সংগীতসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ রয়েছে এবং এসব কার্যক্রম আধুনিকায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. নিগার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমানুল হক, ড. সোমা মুমতা এবং মুনমুন আহমেদ। অনুষ্ঠান শেষে গুণী শিল্পীদের সম্মাননা প্রদান ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়।