দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

সাতক্ষীরায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত

জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী অগ্রগতি সংস্থা  সাতক্ষীরার এর মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও সেতু। 

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাস মিনির সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত আছেন, জেলা সমাজ সেবা কর্মকর্তা সাইদুর রহমান মৃধা, অগ্রগতি সংস্থার নির্বাহি পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, বিএনএনআরসি প্রধান নির্বাহি কর্মকর্তা এ.এইচ. এম বজলুর রহমান, সংস্থাটির ট্রাস্টিবোর্ডের সদস্য জিয়াউল আহসান, সাতক্ষীরা প্রেসক্লাবের সহসভাপতি ফারুক মাহবুব, সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্বল, বর্তমান যুগ্ন সাধারন সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, ক্রিড়া সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু, এখন টিভির জেলা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব,  এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম জিল্লুর রহমান,বর্ণিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরওয়ার, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক  রুহুল কুদ্দুস, আমার বার্তার জেলা প্রতিনিধি মীর আবু বকর নাগরিক টিভির জেলা প্রতিনিধি কৃষ্ন মোহন ব্যানাজি, জনকন্ঠের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, গ্রামের কাগজের জেলা প্রতিনিধি এসএম রেজাউল, সাংবাদিক ঈদুজ্জামান ইদ্রিস, রবিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, ইমরান হোসেন, শহিদুল ইসলাস, আব্দুল আলিম, এম রফিক প্রমুখ। 

আরও পড়ুন, মধ্যনগরে ডেভিল হান্ডের অভিযানে এক সপ্তাহের ব্যবধানে গ্রেফতার ৩

বক্তারা বলেন, 'প্রযুক্তির প্রসার যেমন আমাদের কাজকে সহজ করেছে, তেমনি অপব্যবহারও বাড়িয়েছে। তাই ডিজিটাল সহিংসতা রোধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।' বক্তারা আরও বলেন, 'প্রযুক্তিনির্ভর সহিংসতার মতো নতুন বিষয় সম্পর্কে সাংবাদিকদের নিজেদের জানা এবং জনগণকে জানানো উভয়ই জরুরি। ভুল তথ্য ও অপতথ্যের বিরুদ্ধে সাংবাদিকরাই সমাজে প্রথম প্রতিরোধ গড়ে তুলতে পারেন।' কর্মশালায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য, অনুমতি ছাড়া কারও ছবি বা বক্তব্য প্রচার, অযাচিত বার্তা পাঠিয়ে উত্যক্ত করা, কিংবা কারও ব্যক্তিগত ডিভাইস হ্যাক করার মতো অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। সাংবাদিকদের প্রযুক্তির সহায়তায় এমন অপরাধ চিহ্নিত, প্রতিবেদন এবং প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন, আবাসিক হোটেলে অভিযান, গ্রেপ্তার ৪২ জন

এছাড়া, সাংবাদিকদের নিজেদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কীভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে সাবধানতা অবলম্বন করা যায়, সে বিষয়েও আলোচনা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা মতামত দেন যে, প্রযুক্তিনির্ভর সহিংসতার শিকার সাংবাদিকদের জন্য আইনগত ও মানসিক সহায়তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। কর্মশালায় সাতক্ষীরা জেলার ৩০জন গণমাধ্যম পেশাজীবী অংশগ্রহণ করেন। কর্মশালাটি বিএনএনআরসির ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়েছে।

বিষয় : কর্মশালা সাতক্ষীরা প্রতিরোধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x