দৈনিক সংবাদ দিগন্ত

২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৮২ টাকা

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার প্রেক্ষিতে দেশের বাজারে মূল্যবান এ ধাতুটির দাম একদিনের ব্যবধানে বাড়ানো হয়েছে। ফলে দেশের ইতিহাসে স্বর্ণের দামে আবার নতুন রেকর্ড সৃষ্টি করেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ৯৬৬ টাকা। ফলে এখন এক ভরি স্বর্ণে দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৮২ টাকা। একই সঙ্গে রূপার দামেও নতুন রেকর্ড করেছে। ভরিতে ৩৮৫ টাকা বাড়ানোর ফলে প্রতি ভরি রূপার দাম হয়েছে ৪ হাজার ৯৫৭ টাকা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (২২ ডিসেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২২ ডিসেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয় ২ লাখ ১৮ হাজার ১১৬ টাকা।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৮২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৭৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩১৩ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৮১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা।

আরও পড়ুন, রোববার থেকে ভরিতে ২ লাখ ১৭ হাজার টাকায় স্বর্ণ

এরআগে সোমবার (২২ ডিসেম্বর) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ১৮ হাজার ১১৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮১৬ টাকা বাড়িয়ে এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭০০ টাকা বাড়িয়ে এক লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়। তার আগে গত ১৬ ডিসেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪১১ টাকা বাড়িয়ে ২ লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৪৮ টাকা বাড়িয়ে এক লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬১ টাকা বাড়িয়ে এক লাখ ৪৭ হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়।

গত ১৪ ডিসেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৪৫৪ টাকা বাড়িয়ে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩০১ টাকা বাড়িয়ে ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে এক লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪১৪ টাকা বাড়িয়ে এক লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা নির্ধারণ করা হয়। গত ১২ ডিসেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১২ হাজার ১৪৩ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪ টাকা বাড়িয়ে ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৬৩ টাকা বাড়িয়ে এক লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৩৫ টাকা বাড়িয়ে এক লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন, একীভূত ৫ ব্যাংকের শেয়ারমূল্য বাতিল

এরআগে গত ০৩ ডিসেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪ টাকা কমিয়ে ২ লাখ ১ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৬৩ টাকা কমিয়ে এক লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৩৫ টাকা কমিয়ে এক লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়। তার আগে ২ ডিসেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৯৩ টাকা বাড়িয়ে ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে এক লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৭ টাকা বাড়িয়ে এক লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। ভালোমানের ২২ ক্যারেটের একভরি রূপার দাম ৩৮৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৯৫৭ টাকা, ২১ ক্যারেটের একভরি রূপার দাম ৩৬২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৭২৪ টাকা। ১৮ ক্যারেটের একভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৭ টাকা এবং সনাতনী একভরি রূপার দাম ২৩৪ টাকা বাড়িয়ে ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়। 

বিষয় : স্বর্ণ দাম ভরি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৮২ টাকা

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত