দৈনিক সংবাদ দিগন্ত

একীভূত ৫ ব্যাংকের শেয়ারমূল্য বাতিল

একীভূত ৫ ব্যাংকের শেয়ারমূল্য বাতিল
একীভূত ৫ ব্যাংকের শেয়ারমূল্য বাতিল

একীভূত হওয়া ৫ ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোর ওপর কর্তৃত্ব হারাচ্ছেন মালিকরা। একইসঙ্গে ৫ ব্যাংকের অ্যাসেট লাইবিলিটি হস্তান্তর প্রক্রিয়াতে আর কোনো বাধা থাকল না। সোমবার (২২ ডিসেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এরইমধ্যে বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের এ হস্তান্তর প্রক্রিয়া নিয়ে চুক্তি স্বাক্ষরিত হবে শিগগিরই।

আরও পড়ুন, বিনিয়োগ স্থবিরতায় ব্যাংকে বাড়ছে অলস অর্থ

এর আগে গত ৫ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হলে ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণা করার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। তবে পুঁজিবাজারে থাকা সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয় ভেবে দেখার কথা জানায় অর্থমন্ত্রণালয়।

বিষয় : শেয়ারমূল্য শূন্য একীভূত কর্তৃত্ব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

একীভূত ৫ ব্যাংকের শেয়ারমূল্য বাতিল

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

একীভূত হওয়া ৫ ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোর ওপর কর্তৃত্ব হারাচ্ছেন মালিকরা। একইসঙ্গে ৫ ব্যাংকের অ্যাসেট লাইবিলিটি হস্তান্তর প্রক্রিয়াতে আর কোনো বাধা থাকল না। সোমবার (২২ ডিসেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এরইমধ্যে বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের এ হস্তান্তর প্রক্রিয়া নিয়ে চুক্তি স্বাক্ষরিত হবে শিগগিরই।

আরও পড়ুন, বিনিয়োগ স্থবিরতায় ব্যাংকে বাড়ছে অলস অর্থ

এর আগে গত ৫ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হলে ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণা করার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। তবে পুঁজিবাজারে থাকা সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয় ভেবে দেখার কথা জানায় অর্থমন্ত্রণালয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত