দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

সোনাগাজীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

ফেনীর সোনাগাজীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সী কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঁঞা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল হাকিম।

আরও পড়ুন, শোকে স্তব্ধ হাদির শ্বশুরবাড়ি

এ সময় বক্তারমুন্সী কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে আবদুল আউয়াল মিন্টুকে মসজিদের আজীবন সদস্য হিসেবে ঘোষণা করা হয়। এ ঘোষণায় উপস্থিত মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেন। এ সময় আবদুল আউয়াল মিন্টু মুসল্লিদের উদ্দেশে বলেন, বিএনপির চেয়ারপারসন, আপসহীন নেত্রী ও গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার এই অসুস্থতার সময়ে দলের নেতাকর্মীসহ দেশবাসীর প্রধান দায়িত্ব হলো আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করা।

তিনি আরও বলেন, আজকের এই দোয়া মাহফিলে আমরা আরেকজন সংগ্রামী মানুষের কথা স্মরণ করছি।ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই। তিনি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন— এই দোয়া করি। মিন্টু বলেন, এই কঠিন সময়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রীর সুস্থতা ও প্রয়াত ওসমান হাদির আত্মার শান্তির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে হবে।

আরও পড়ুন, বান্দরবানে হাদি বিক্ষোভের সময় সাবেক মন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূইয়া, সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূইয়া, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল মঞ্জুর সবুজ, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদি, বিএনপি নেতা আলমগীর হোসেন, কামরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, সাবেক সহসভাপতি ঈমাম উদ্দিন ভূঞা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহাগ নূরসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, মৎস্যজীবী দল, তাঁতী দলসহ অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও মসজিদের মুসল্লিগণ।

বিষয় : বিএনপি মাহফিল সোনাগাজী খালেদা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সোনাগাজীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত