দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

বান্দরবানে হাদি বিক্ষোভের সময় সাবেক মন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ

সময় সাবেক মন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ

বান্দরবানে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলের সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে রাজারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ক্ষুব্ধ ছাত্র-জনতা বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি বাজার এলাকা দিয়ে মধ্যমপাড়া অতিক্রম করে রাজারমাঠে পৌঁছালে বিক্ষুব্ধরা সাবেক মন্ত্রীর বাসভবনে আগুন লাগিয়ে দেয়।

আরও পড়ুন, রাতভর অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিক হচ্ছে যান চলাচল

ছাত্র-জনতা হাদির মৃত্যুর জন্য বীর বাহাদুর উশৈসিংকে দায়ী করে তার গ্রেফতারের দাবি জানায়। পরে তারা বান্দরবান বাজারের ট্রাফিক মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশও করে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন বলেন, ইউনিটটি দীর্ঘ সময়ের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, গভীর রাতের ঘটনায় তদন্ত চলছে এবং জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিষয় : বাসভবন বিক্ষোভ বান্দরবান অগ্নিসংযোগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বান্দরবানে হাদি বিক্ষোভের সময় সাবেক মন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

বান্দরবানে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলের সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে রাজারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ক্ষুব্ধ ছাত্র-জনতা বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি বাজার এলাকা দিয়ে মধ্যমপাড়া অতিক্রম করে রাজারমাঠে পৌঁছালে বিক্ষুব্ধরা সাবেক মন্ত্রীর বাসভবনে আগুন লাগিয়ে দেয়।

আরও পড়ুন, রাতভর অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিক হচ্ছে যান চলাচল

ছাত্র-জনতা হাদির মৃত্যুর জন্য বীর বাহাদুর উশৈসিংকে দায়ী করে তার গ্রেফতারের দাবি জানায়। পরে তারা বান্দরবান বাজারের ট্রাফিক মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশও করে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন বলেন, ইউনিটটি দীর্ঘ সময়ের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, গভীর রাতের ঘটনায় তদন্ত চলছে এবং জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x