দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

কুমিল্লায় জনসাধারণের নিরাপত্তায় সতর্ক অবস্থানে র‌্যাব-১১

জনসাধারণের নিরাপত্তায় সতর্ক অবস্থানে র‌্যাব-১১

জনসাধারণের নিরাপত্তা, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় স্বার্থ বিবেচনায় কুমিল্লায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

র‌্যাব-১১ সূত্র জানায়, গত ৫ আগস্ট ২০২৪ থেকে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধসহ নানা মামলায় উল্লেখযোগ্য সংখ্যক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মোট ৩০৪ জন চাঞ্চল্যকর অপরাধী গ্রেফতার করা হয়। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী, আরসা সদস্য ১৫ জন, জঙ্গি সংগঠনের ২ জন সদস্য, হত্যা মামলার ১৯০ জন এবং ধর্ষণ মামলার ১০২ জন আসামি রয়েছে।

এছাড়াও অস্ত্র সংক্রান্ত মামলায় ৪০ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার করা হয়েছে ১২৭টি বিভিন্ন ধরনের অস্ত্র ও ১ হাজার ৪০১ রাউন্ড গোলাবারুদ। পাশাপাশি ৪৯৪ জনের বেশি মাদক কারবারিকে গ্রেফতার করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়া ও অভিযানে ৮৮ জন অপহরণকারী গ্রেফতার এবং ৯৬ জন অপহৃত ভিকটিম উদ্ধার করা হয়। এছাড়া ৯৬ জন ছিনতাইকারী ও ডাকাত, ৩৯ জন জেল পলাতক, ১৮ জন প্রতারণা মামলার আসামিসহ মোট প্রায় ৬০৮ জন অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানায় র‌্যাব-১১। 

আরও পড়ুন, কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

অপরাধ দমনের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের নিরাপত্তায় র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা নিরলসভাবে কাজ করছে। গভীর রাত পর্যন্ত টহল পরিচালনার পাশাপাশি মহাসড়ক ও কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। 

এছাড়াও জনবহুল এলাকা এবং গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে র‌্যাবের নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। র‌্যাব-১১ জানায়, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয় : কুমিল্লা নিরাপত্তা সতর্ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কুমিল্লায় জনসাধারণের নিরাপত্তায় সতর্ক অবস্থানে র‌্যাব-১১

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত