দৈনিক সংবাদ দিগন্ত

‘প্রেশার কুকার’ সিনেমায় বুবলী

‘প্রেশার কুকার’ সিনেমায় বুবলী
শবনম বুবলী

অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে চলচ্চিত্রপাড়ায় নিজের শক্ত অবস্থান তৈরি করে চলেছেন হালের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফিরে ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন এই লাস্যময়ী অভিনেত্রী। ইতিমধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপন ও চলচ্চিত্রের সঙ্গে নিজেকে জড়িয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে, এবার দেখা যেতে পারে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির পরবর্তী সিনেমায়। সিনেমাটির নামকরণ করা হয়েছে ‘প্রেশার কুকার’। খুব শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। 

আরো পড়ুন , জয়ার সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ নিয়ে বিশেষ প্রদর্শনী

এ বিষয়ে জানতে চাইলে বুবলী বাংলাদেশ প্রতিদিন-কে মুঠোফোনে বলেন, “না তো, এরকম কোনো ঘটনা তো জানা নেই। আর রাফি ভাই তো অত্যন্ত জনপ্রিয় একজন নির্মাতা। এরকম কোনো খবর হলে অবশ্যই তারা অফিসিয়ালি জানাবে।”তবে বুবলী যাই বলুন না কেন- ‘প্রেশার কুকার’-এ তিনি থাকবেন, এটা প্রায় নিশ্চিতই বলা চলে।এদিকে, বুবলীর ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং শুরু হতে যাচ্ছে আগামী মাসে অনুষ্ঠিত সাকরাইন উৎসবে। সিনেমাটির গল্প ও চরিত্রগুলো তৈরি করা হয়েছে পুরান ঢাকার সংস্কৃতি ও জীবনচিত্রকে কেন্দ্র করে। এতে আদর আজাদের বিপরীতে দেখা যাবে বুবলীকে।

বিষয় : আলোচিত চলচ্চিত্র প্রেশার কুকার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

‘প্রেশার কুকার’ সিনেমায় বুবলী

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে চলচ্চিত্রপাড়ায় নিজের শক্ত অবস্থান তৈরি করে চলেছেন হালের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফিরে ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন এই লাস্যময়ী অভিনেত্রী। ইতিমধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপন ও চলচ্চিত্রের সঙ্গে নিজেকে জড়িয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে, এবার দেখা যেতে পারে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির পরবর্তী সিনেমায়। সিনেমাটির নামকরণ করা হয়েছে ‘প্রেশার কুকার’। খুব শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। 

আরো পড়ুন , জয়ার সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ নিয়ে বিশেষ প্রদর্শনী

এ বিষয়ে জানতে চাইলে বুবলী বাংলাদেশ প্রতিদিন-কে মুঠোফোনে বলেন, “না তো, এরকম কোনো ঘটনা তো জানা নেই। আর রাফি ভাই তো অত্যন্ত জনপ্রিয় একজন নির্মাতা। এরকম কোনো খবর হলে অবশ্যই তারা অফিসিয়ালি জানাবে।”তবে বুবলী যাই বলুন না কেন- ‘প্রেশার কুকার’-এ তিনি থাকবেন, এটা প্রায় নিশ্চিতই বলা চলে।এদিকে, বুবলীর ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং শুরু হতে যাচ্ছে আগামী মাসে অনুষ্ঠিত সাকরাইন উৎসবে। সিনেমাটির গল্প ও চরিত্রগুলো তৈরি করা হয়েছে পুরান ঢাকার সংস্কৃতি ও জীবনচিত্রকে কেন্দ্র করে। এতে আদর আজাদের বিপরীতে দেখা যাবে বুবলীকে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত