দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

২৬টি লঞ্চ ও শতাধিক বাসে বরিশাল থেকে ঢাকার পথে নেতা-কর্মীরা

বরিশাল থেকে ঢাকার পথে নেতা-কর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাকার গণসংবর্ধনায় যোগ দিতে লক্ষাধিক নেতাকর্মী বরিশাল ছেড়েছেন। বুধবার রাতে বরিশাল বিভাগের ছয় জেলা থেকে ২৬টি বিলাসবহুল লঞ্চ এবং কয়েকশ বাসে রওনা হয়েছেন তারা। এছাড়াও হাজারো নেতাকর্মী কয়েক দিন আগেই ঢাকায় এসে অবস্থান করছেন। প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় এ আয়োজনে বরিশাল বিএনপির নেতাকর্মীরা যোগ দেবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, বুধবার বরিশাল নৌবন্দর থেকে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে পারাবাত ১১, সুন্দরবন ১৫, এম খান, সুরভী ৭ লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া ভোলা জেলা থেকে ১৪টি লঞ্চ ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। অন্য পাঁচ জেলা থেকে ১২টি লঞ্চ ঢাকার উদ্দেশে বরিশাল ছেড়েছে। এছাড়া সড়ক পথে শতাধিক বাসে বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন।

আরও পড়ুন, নির্দেশ অমান্য করে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানকে ঘিরে উৎসুক জনতা

নগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, বরিশাল বিভাগের ছয় জেলা থেকে ২৬টি লঞ্চসহ কয়েকশ বাসে আমরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

বিষয় : নেতা-কর্মী লঞ্চ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

২৬টি লঞ্চ ও শতাধিক বাসে বরিশাল থেকে ঢাকার পথে নেতা-কর্মীরা

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাকার গণসংবর্ধনায় যোগ দিতে লক্ষাধিক নেতাকর্মী বরিশাল ছেড়েছেন। বুধবার রাতে বরিশাল বিভাগের ছয় জেলা থেকে ২৬টি বিলাসবহুল লঞ্চ এবং কয়েকশ বাসে রওনা হয়েছেন তারা। এছাড়াও হাজারো নেতাকর্মী কয়েক দিন আগেই ঢাকায় এসে অবস্থান করছেন। প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় এ আয়োজনে বরিশাল বিএনপির নেতাকর্মীরা যোগ দেবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, বুধবার বরিশাল নৌবন্দর থেকে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে পারাবাত ১১, সুন্দরবন ১৫, এম খান, সুরভী ৭ লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া ভোলা জেলা থেকে ১৪টি লঞ্চ ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। অন্য পাঁচ জেলা থেকে ১২টি লঞ্চ ঢাকার উদ্দেশে বরিশাল ছেড়েছে। এছাড়া সড়ক পথে শতাধিক বাসে বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন।

আরও পড়ুন, নির্দেশ অমান্য করে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানকে ঘিরে উৎসুক জনতা

নগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, বরিশাল বিভাগের ছয় জেলা থেকে ২৬টি লঞ্চসহ কয়েকশ বাসে আমরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত