দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নির্দেশ অমান্য করে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানকে ঘিরে উৎসুক জনতা

হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানকে ঘিরে উৎসুক জনতা

বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায় (স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টা) লন্ডন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সোয়া ১০টার (স্থানীয় সময় বিকেল সোয়া ৪টা) দিকে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরের ভেতরে ছিলেন। এ সময় তাঁকে ঘিরে উৎসুক মানুষদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। ‘ইউকে বাংলা লাইভ নিউজ’-এর ফেসবুক পেজে একটি লাইভ ভিডিওতে দেখা গেছে, বেষ্টনী করে রাখা একটি পথ ধরে এগিয়ে যাচ্ছেন তারেক রহমান।

এ সময় তাঁর পথের দুই পাশ ঘিরে ছিল অসংখ্য মানুষের উপস্থিতি। তারেক রহমানের উদ্দেশে তাদের অনেকেই চিৎকার করে শুভকামনার বার্তা জানাচ্ছিলেন। আরো দেখা গেছে, বেশ কয়েকজন তারেক রহমানকে ঘিরে রেখে তাঁকে এগিয়ে যেতে সাহায্য করছিলেন। এই দলের সঙ্গে থাকা একজনের সঙ্গে তাঁকে বিদায়ী আলিঙ্গন করতেও দেখা গেছে। ভিড়ের অনেকেই এ সময় মোবাইল ফোনে তারেক রহমানের ওই মুহূর্তটি ভিডিও করছিলেন।

আরও পড়ুন, স্ত্রী-কন্যাসহ দেশে ফিরছেন তারেক রহমান

উল্লেখ্য, সম্প্রতি দেশে ফেরা উপলক্ষে সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত একটি বিদায় সংবর্ধনায় নেতা-কর্মী ও সমর্থকদের তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন—কেউ যেন তাঁর বিদায় বেলায় বিমানবন্দরে ভিড় না করেন। তবে উৎসুক সমর্থকেরা সেই নির্দেশের তোয়াক্কা না করেই বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় অবস্থান নেন। স্থানীয় সময় বুধবার বিকেলে তারেক রহমান লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।

তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG-202–এ যাত্রা করছেন। এই ফ্লাইটটি লন্ডন–সিলেট–ঢাকা রুটে পরিচালিত হচ্ছে। সূত্রমতে, ফ্লাইটটি বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে পরিচালিত হচ্ছে। উচ্চপর্যায়ের যাত্রী থাকায় ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত অপারেশনাল সমন্বয় ও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। উড়োজাহাজে তারেক রহমানকে সামনের সারির A1 নম্বর আসনে বসানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানিয়েছে, বোয়িং উড়োজাহাজে পরিচালিত এই ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখানে এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে এবং ১১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সূচি নির্ধারিত রয়েছে। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তাঁর আগমন নির্বিঘ্ন করতে বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

বিষয় : লন্ডন হিথ্রো বিমানবন্দর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নির্দেশ অমান্য করে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানকে ঘিরে উৎসুক জনতা

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত