দৈনিক সংবাদ দিগন্ত

ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান তারেক রহমানের

‘দেশি-বিদেশি নানাধরনের চক্রান্ত চলছ, চক্রান্ত রুখতে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিতে হবে’ বলে নেতা-কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।রোববার রাত সাড়ে ৮টায়চৌদ্দগ্রাম স্কুলে মাঠে এক নির্বাচনী সমাবেশে ভোটার উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান এই নির্দেশনা দিলেন।তিনি বলেন, ‘যেদিন ভোট সেদিন তাহাজ্জুদের নামান পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে যে যার ভোট কেন্দ্রের সামনে যাবেন। ওখানে গিয়ে সবাই মিলে ফজরের জামাতা পড়বেন। ফজরের নামাজ জামাতে পড়ে একদম ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে যাবেন।’‘যেহেতু আপনারা ধানের শেষে ভোট দিচ্ছেন। কেউ যাতে কোন ষড়যন্ত্র করতে না পারে। একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন, বাক্স পাহারা দিতে হবে। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। যাতে কেউ কোন এদিক-ওদিক করতে না পারে, ভোট ষড়যন্ত্র করতে না পারে। বোঝা গেছে ভাই কথা’আরো পড়ুন , বাবার জন্মদিনে ফখরুলকন্যার হৃদয়ছুঁয়ে দেওয়া পোস্ট‘একমত এই কথার সাথে’ প্রশ্ন করে তারেক রহমান জানতে চান, ‘কে কে এটার সাথে একমত?’ সমাবেশের উপস্থিত নেতা-কর্মীরা সমস্বরে ‘হ্যাঁ’ বললে ‘আলহামদুলিল্লাহ’ বলেন তারেক রহমান।চৌদ্দগ্রাম খেলার মাঠে এই নির্বাচনী সমাবেশ উপলক্ষে বিকাল থেকে নেতা-কর্মীরা গ্রাম থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে সমবেত হয়। পুরো মাঠ কানা কানায় পূর্ণ হয়ে যায় মাগরিবের নামাজের আগেই।কুমিল্লা-১১ আসন (চৌদ্দগ্রাম) এই আসনটি নানা কারণে এবার গুরুত্বপূর্ণ। এই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন কামরুল হুদা। আর জামায়াতের প্রার্থী হচ্ছেন দলটির নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।  তারেক রহমান তার পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ‘আমরা সরকার গঠন করলে আমাদের দলের পরিকল্পনাগুলো সফল করতে চাই। কোন কোন ব্যক্তি গত দুই তিন দিন ধরে বলছেন, আমরা বলে দেশে মানুষকে ধোঁকা দিচ্ছি।

ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান তারেক রহমানের