জুলাইযোদ্ধা শফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার এক শোকবার্তায় তিনি বলেন, ‘জুলাইযোদ্ধা শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’
আরও পড়ুন, খালেদা জিয়ার অবদান স্মরণ করে ভারতের প্রধানমন্ত্রীর সমবেদনা চিঠি
তিনি আরও বলেন, এখনো বহু জুলাইযোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের আত্মত্যাগ এখনো শেষ হয়নি। যাদের মূল্যবান জীবন ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি- শফিকুল ইসলাম তাদেরই একজন। জাতি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আমি শফিকুল ইসলামের শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
বিষয় : জামায়াত শোক শফিকুল ইসলাম

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধা শফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার এক শোকবার্তায় তিনি বলেন, ‘জুলাইযোদ্ধা শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’
আরও পড়ুন, খালেদা জিয়ার অবদান স্মরণ করে ভারতের প্রধানমন্ত্রীর সমবেদনা চিঠি
তিনি আরও বলেন, এখনো বহু জুলাইযোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের আত্মত্যাগ এখনো শেষ হয়নি। যাদের মূল্যবান জীবন ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি- শফিকুল ইসলাম তাদেরই একজন। জাতি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আমি শফিকুল ইসলামের শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আপনার মতামত লিখুন