প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬
শফিকুল ইসলামের মৃত্যুতে জামায়াতে ইসলামীর আমিরে এর শোক প্রকাশ
ডেস্ক ||
জুলাইযোদ্ধা শফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার এক শোকবার্তায় তিনি বলেন, ‘জুলাইযোদ্ধা শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’আরও পড়ুন, খালেদা জিয়ার অবদান স্মরণ করে ভারতের প্রধানমন্ত্রীর সমবেদনা চিঠিতিনি আরও বলেন, এখনো বহু জুলাইযোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের আত্মত্যাগ এখনো শেষ হয়নি। যাদের মূল্যবান জীবন ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি- শফিকুল ইসলাম তাদেরই একজন। জাতি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমি শফিকুল ইসলামের শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত