দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

রাজনৈতিক ইতিহাসে নতুন সংযোজন জামায়াতের জোট

বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশের রাজনীতিতে যেন এক নতুন অধ্যায়ের সূচনা। দুই হাজার চব্বিশের ছাত্র-জনতার বিপ্লবে স্বৈরাচারী শাসনের অবসান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বদলে গেছে রাজনৈতিক সমীকরণ। এই পরিবর্তিত বাস্তবতায় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।ছাত্র সংসদ নির্বাচন থেকে রাজপথের আন্দোলন, প্রতিটি ক্ষেত্রে ধারাবাহিকভাবে চমক দেখিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি ও কৌশলগত সক্ষমতার জানান দিচ্ছে দলটি। সেই ধারাবাহিকতারই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কর্নেল অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), এক দফার শীর্ষ নায়ক নাহিদ ইসলামের এনসিপি, ইসলামী আন্দোলনসহ আরও গুরুত্বপূর্ণ দশটি রাজনৈতিক দলকে একত্র করে গড়ে উঠেছে এক ঐতিহাসিক জোট।

আরো পড়ুন , খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র আজ দাখিল

নেতৃত্বের আসনে থেকে এই জোটকে সামনে এগিয়ে নিচ্ছে জামায়াতে ইসলামী। রাজনৈতিক অঙ্গনে এটিকে অনেকেই দেখছেন একটি ‘নির্বাচনী ট্রেন’ হিসেবে, যার ইঞ্জিনে জামায়াত, আর পেছনে সারিবদ্ধ পরিবর্তনের প্রত্যাশা নিয়ে যুক্ত হয়েছে বিভিন্ন দল। এই নতুন যাত্রা কেবল একটি নির্বাচনী কৌশল নয়; বরং বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের এক বড় সংকেত হিসেবেই বিবেচিত হচ্ছে। ১৯৭১ এবং ২০২৪ সালের মিশ্রণে ধাপে ধাপে এই জোটে আরও চমক আসবে বলেও জামাত জোটের শীর্ষ নেতারা জানিয়েছেন।

আরো পড়ুন  ,আদর্শ নয় বাস্তবতা থেকেই নির্বাচনি সমঝোতা : নাহিদ ইসলাম

 সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জামায়াতের আমির। সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতের নেতৃত্বে আন্দোলনরত আটটি রাজনৈতিক দল।ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশ যে সংকটকাল অতিক্রম করছে, সেই বাস্তবতা থেকেই শোষণ-বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছি। সেই ধারাবাহিকতায় আজ আরও দুটি দল, এলডিপি ও এনসিপি—এই জোটে যুক্ত হলো।’ তিনি জানান, এনসিপির সঙ্গে ইতোমধ্যে বৈঠক সম্পন্ন হয়েছে। সময়স্বল্পতার কারণে তারা সংবাদ সম্মেলনে উপস্থিত না থাকলেও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি বৈঠকে অংশ নিয়ে জোটে যোগদানের সিদ্ধান্ত জানিয়েছেন।

বিষয় : জামায়াত সংযোজন সূচনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাজনৈতিক ইতিহাসে নতুন সংযোজন জামায়াতের জোট

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত