রাজধানীর উন্নয়নে নতুন সংযোজন, ঢাকা-১৭-এ ‘প্রিয়াঙ্কা সিটি’ উদ্বোধন
রাজধানীর ঢাকা-১৭ আসনের অন্তর্গত ১৫ নং ওয়ার্ডে আধুনিক নগরায়নের এক নতুন অধ্যায়ের সূচনা হলো প্রিয়াঙ্কা সিটি” প্রকল্পের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে। পরিকল্পিত আবাসন ও নাগরিক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে গড়ে ওঠা এই প্রকল্পকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা লক্ষ্য করা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস-২) আব্দুর রহমান সানি। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, প্রিয়াঙ্কা সিটি” শুধু একটি আবাসন প্রকল্প নয়, এটি একটি আধুনিক ও পরিকল্পিত নগর জীবনের প্রতিচ্ছবি। এখানে উন্নত সড়ক ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন সুবিধা এবং আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।আরও পড়ুন, দক্ষিণ বনশ্রীতে নির্মাণাধীন ভবনে মাদক সিন্ডিকেটের আস্তানা, অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২বর্তমান নগরায়নের চাপে রাজধানীতে পরিকল্পিত আবাসনের গুরুত্ব দিন দিন বাড়ছে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নাগরিক জীবনে স্বস্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাজধানীকে একটি আধুনিক, বাসযোগ্য ও টেকসই নগরীতে রূপান্তর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরিকল্পিত উন্নয়ন ছাড়া কোনো শহরের স্থায়ী অগ্রগতি সম্ভব নয়। ‘প্রিয়াঙ্কা সিটি’ সেই লক্ষ্য বাস্তবায়নেরই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতির চাকা আরও গতিশীল হবে।আরও পড়ুন, চকরিয়ায় টানাব্রীজটি এখন মরণ ফাঁদ দেখার কেউ নেই: স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনাঅনুষ্ঠানে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তারা একটি আধুনিক ও সুপরিকল্পিত আবাসিক পরিবেশের অপেক্ষায় ছিলেন। প্রিয়াঙ্কা সিটি” চালুর মাধ্যমে সেই প্রত্যাশা অনেকটাই পূরণ হবে বলে তারা আশা প্রকাশ করেন। তাদের মতে, এই প্রকল্পের ফলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবেনিরাপদ ও স্বাস্থ্যকর বসবাস নিশ্চিত হবে, ব্যবসা ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। রাজধানীর টেকসই উন্নয়নে পরিকল্পিত আবাসন প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয়াঙ্কা সিটি” সেই ধারাবাহিক উন্নয়নেরই একটি অংশ, যা ভবিষ্যতের ঢাকা গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানটি স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আরও পড়ুন, পাবনায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশউপস্থিত মানুষের প্রাণবন্ত উপস্থিতি ও উদ্দীপনা পুরো আয়োজনকে আরও বর্ণিল করে তোলে।প্রিয়াঙ্কা সিটি, প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে ঢাকা-১৭ আসনের ১৫ নং ওয়ার্ডে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হলো। পরিকল্পিত নগরায়নের এই উদ্যোগ রাজধানীর ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।