দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

মনিরামপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে জামায়াত নেতা নিহত

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে জামায়াত নেতা নিহত

যশোরের মনিরামপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৫৫) নামে এক জামায়াতে ইসলামীর নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী কামরুজ্জামান। রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, নিহতের মরদেহ মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহত শরিফুল ইসলাম মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের মাওলানা আব্দুস সালামের ছেলে। তিনি মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছিলেন। এ ছাড়া রাজগঞ্জ বাজারে তার একটি হোমিও চিকিৎসা কেন্দ্র রয়েছে। আহত কামরুজ্জামান একই গ্রামের ওমর ফারুকের ছেলে। তিনি বর্তমানে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন, মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

পুলিশ জানায়, শরিফুল ইসলাম ও কামরুজ্জামান জালঝাড়া জামায়াতে ইসলামী পার্টি অফিসের একটি কর্মসূচি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মনিরামপুর সরকারি কলেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে পাকা সড়কে ছিটকে পড়েন। এতে দু’জনই বুকে ও মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, হাসপাতালে আনার পর শরিফুল ইসলামকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত অপর ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।

বিষয় : যশোর দুর্ঘটনা জামায়াত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মনিরামপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে জামায়াত নেতা নিহত

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

যশোরের মনিরামপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৫৫) নামে এক জামায়াতে ইসলামীর নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী কামরুজ্জামান। রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, নিহতের মরদেহ মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহত শরিফুল ইসলাম মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের মাওলানা আব্দুস সালামের ছেলে। তিনি মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছিলেন। এ ছাড়া রাজগঞ্জ বাজারে তার একটি হোমিও চিকিৎসা কেন্দ্র রয়েছে। আহত কামরুজ্জামান একই গ্রামের ওমর ফারুকের ছেলে। তিনি বর্তমানে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন, মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

পুলিশ জানায়, শরিফুল ইসলাম ও কামরুজ্জামান জালঝাড়া জামায়াতে ইসলামী পার্টি অফিসের একটি কর্মসূচি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মনিরামপুর সরকারি কলেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে পাকা সড়কে ছিটকে পড়েন। এতে দু’জনই বুকে ও মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, হাসপাতালে আনার পর শরিফুল ইসলামকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত অপর ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত