দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৪ জানুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বিধবা নারীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেফতার

কালীগঞ্জে বিধবা নারীর ওপর ভয়াবহ নির্যাতন

ঝিনাইদহের কালীগঞ্জে এক বিধবা হিন্দু নারীকে (৪০) ধর্ষণ করে গাছের সাথে বেঁধে মাথার চুল কেটে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে একই এলাকার দুই বখাটের বিরুদ্ধে। শনিবার রাতে উপজেলার নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সেসময় ওই নারী জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এমনকি গাছের সাথে বেঁধে চুল কেটে দেওয়া ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে অভিযুক্ত শাহিন ও তার সহযোগী হাসান। পরে ওই নারী শাহিন ও তার সহযোগীকে আসামি করে কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন। 

এজাহার ও ভুক্তভোগী নারী সূত্রে জানা গেছে, গত আড়াই বছর আগে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নদীপাড়ার অভিযুক্ত শাহিন ও তার ভাইয়ের কাছ থেকে দুইতলা বাড়িসহ ৩শতক জমি ২০ লাখ টাকায় কেনে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের খেদা পাড়া গ্রামের মৃত নিখিল ঘোষের স্ত্রী। এরপর ওই মহিলা শাহিনের কু-নজর পড়ে। তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাবও দিতে থাকে। এতে রাজি না হওয়ায় বিভিন্ন ভাবে হেনাস্তা করার পায়তারা চালিয়ে আসছিল শাহিন। এরই মধ্যে শনিবার সন্ধ্যায় বিধবা মহিলার গ্রাম থেকে দুই আত্মীয় বাড়িতে বেড়াতে আসে। সে সময় শাহিন ও তার সহযোগী হাসান তাদের বাড়িতে প্রবেশ করে এবং পরপর দুইজন ধর্ষণ করে। তারা ওই নারীর কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাড়িতে বেড়াতে আসা দুই আত্মীয়কে মারধর করে তাড়িয়ে দেয়। ধর্ষণের পর লোক জানাজানি করতে নিষেধ করলে মহিলা চিৎকার শুরু করে। ওই সময় শাহিন ও তার সহযোগী হাসান ক্ষিপ্ত হয়ে ওই বিধবা নারীকে গাছের সাথে বেঁধে চুল কেটে দিয়ে ভিডিও করে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। 

আরও পড়ুন, ‘মেইড ইন বাংলাদেশ’ কৃষিযন্ত্রে কৃষি বিপ্লব: কম খরচে বেশি উৎপাদন

ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, প্রথমে ওই নারী স্বীকার করেনি। পরে আমরা ডাক্তারের মাধ্যমে জানতে পেরেছি হেনস্থার শিকার হয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, আমরা ভুক্তভোগী মহিলাকে থানায় ডেকে এনে এজাহার নিয়েছি। তদন্ত করে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : গ্রেফতার ঝিনাইদহ নির্যাতন ধর্ষণ বখাটে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বিধবা নারীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

ঝিনাইদহের কালীগঞ্জে এক বিধবা হিন্দু নারীকে (৪০) ধর্ষণ করে গাছের সাথে বেঁধে মাথার চুল কেটে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে একই এলাকার দুই বখাটের বিরুদ্ধে। শনিবার রাতে উপজেলার নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সেসময় ওই নারী জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এমনকি গাছের সাথে বেঁধে চুল কেটে দেওয়া ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে অভিযুক্ত শাহিন ও তার সহযোগী হাসান। পরে ওই নারী শাহিন ও তার সহযোগীকে আসামি করে কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন। 

এজাহার ও ভুক্তভোগী নারী সূত্রে জানা গেছে, গত আড়াই বছর আগে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নদীপাড়ার অভিযুক্ত শাহিন ও তার ভাইয়ের কাছ থেকে দুইতলা বাড়িসহ ৩শতক জমি ২০ লাখ টাকায় কেনে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের খেদা পাড়া গ্রামের মৃত নিখিল ঘোষের স্ত্রী। এরপর ওই মহিলা শাহিনের কু-নজর পড়ে। তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাবও দিতে থাকে। এতে রাজি না হওয়ায় বিভিন্ন ভাবে হেনাস্তা করার পায়তারা চালিয়ে আসছিল শাহিন। এরই মধ্যে শনিবার সন্ধ্যায় বিধবা মহিলার গ্রাম থেকে দুই আত্মীয় বাড়িতে বেড়াতে আসে। সে সময় শাহিন ও তার সহযোগী হাসান তাদের বাড়িতে প্রবেশ করে এবং পরপর দুইজন ধর্ষণ করে। তারা ওই নারীর কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাড়িতে বেড়াতে আসা দুই আত্মীয়কে মারধর করে তাড়িয়ে দেয়। ধর্ষণের পর লোক জানাজানি করতে নিষেধ করলে মহিলা চিৎকার শুরু করে। ওই সময় শাহিন ও তার সহযোগী হাসান ক্ষিপ্ত হয়ে ওই বিধবা নারীকে গাছের সাথে বেঁধে চুল কেটে দিয়ে ভিডিও করে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। 

আরও পড়ুন, ‘মেইড ইন বাংলাদেশ’ কৃষিযন্ত্রে কৃষি বিপ্লব: কম খরচে বেশি উৎপাদন

ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, প্রথমে ওই নারী স্বীকার করেনি। পরে আমরা ডাক্তারের মাধ্যমে জানতে পেরেছি হেনস্থার শিকার হয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, আমরা ভুক্তভোগী মহিলাকে থানায় ডেকে এনে এজাহার নিয়েছি। তদন্ত করে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত