দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

নির্বাচনের যাচাই-বাছাইয়ে চট্টগ্রামে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) সকালে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন ১০ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোহাম্মদ আশরাফ ছিদ্দিকি। তার দাখিল করা মনোনয়নপত্রে ভোটারদের স্বাক্ষরের তালিকায় একজন মৃত ব্যক্তির নাম ও স্বাক্ষর পাওয়া যায়। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

অন্যদিকে বিএনপি নেতা শাহীদুল ইসলাম চৌধুরীর দলীয় মনোনয়ন না থাকলেও, নিজেকে বিএনপি প্রার্থী উল্লেখ করেছেন। একারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ এরশাদ উল্ল্যা নিজেই নিজের প্রস্তাবকারী হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এদিকে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন নয়জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আক্তারের দাখিল করা এক শতাংশ ভোটারের তালিকা থেকে দ্বৈবচয়নের মাধ্যমে ১০ জনকে যাচাই করা হয়। এরমধ্যে আটজন স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেন। একারণে তার প্রার্থিতা বাতিল করা হয়।

একইভাবে নিয়মানুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় আহমদ কবিরের মনোনয়নপত্রও বাতিল করা হয়। দলীয় মনোনয়ন ও হলফনামা দাখিল না করায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুবের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া সমর্থনকারীর সাক্ষর না থাকায় গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং পাঁচজন জমা দেন। এদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী এম এ ছালামের মনোনয়নপত্রে দলের একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের স্বাক্ষর ছিল। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কেবল দলের চেয়ারম্যান জিএম কাদেরের স্বাক্ষরিত মনোনয়নই বৈধ। ফলে রুহুল আমিনের স্বাক্ষরিত মনোনয়ন বাতিল করা হয়।

আরও পড়ুন, শায়েস্তাগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর পুড়ে ছাই

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলা ঋণখেলাপি হওয়া এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাইয়ে অনিয়ম ধরা পড়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া দ্বৈত নাগরিকত্বের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আমজাদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, রবিবার (৪ জানুয়ারির) পর চার দিনের মধ্যে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।

বিষয় : চট্টগ্রাম মনোনয়নপত্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নির্বাচনের যাচাই-বাছাইয়ে চট্টগ্রামে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত