পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঘন কুয়াশায় যাত্রীবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সরগোধা জেলার কোট মোমিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, ট্রাকে মোট ২৩ জন যাত্রী ছিলেন। যাত্রীরা একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন।
আরো পড়ুন , গাজার ‘বোর্ড অব পিস’-এর নেতৃত্বে ডোনাল্ড ট্রাম্প
স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থার তথ্যমতে, একটি ট্রাকে করে ২৩ জন যাত্রী জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। শনিবার ভোরের দিকে কোট মোমিনের ঘালাপুর বাংলা খালের পাশ দিয়ে যাওয়ার সময় ঘন কুয়াশার মধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন মারা যান। কর্মকর্তারা জানান, নিহত ও আহতদের বেশিরভাগই একই এলাকার বাসিন্দা ছিলেন।
বিষয় : পাকিস্তান জানাজা ট্রাক দুর্ঘটনা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন