নতুন বছরের শুরুতেই চারটি নতুন সিনেমার খবর দিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী রাফা নানজীবা তোরসা। বর্তমানে তোরসা ব্যস্ত সময় পার করছেন গ্রামীণ পটভূমিতে নির্মিতব্য ‘মাটি’ সিনেমার শুটিংয়ে। এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন নবাগত আলভী মামুন। সিনেমাটি পরিচালনা করছেন তারিফ সৈয়দ। পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্যও করেছেন তিনি। এরই মধ্যে সিনেমার বেশির ভাগ দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন তোরসা। এ ছাড়াও সম্প্রতি তিনি শেষ করেছেন সমাজে নারীর প্রতি বৈষম্যের গল্পে আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’ এবং সিনেমা ‘নির্জন স্বাক্ষর’র কাজ।
আরো পড়ুন , ফিকশন না বাস্তব? ‘জ্যাক রায়ান’ সিরিজ ঘিরে ভেনেজুয়েলা প্রসঙ্গের মিল
এই সিনেমায় তোরসার বিপরীতে জুটি বেঁধেছেন খায়রুল বাসার। বেশ আগেই সিনেমাটির নির্মাণকাজ শেষ হয়েছে। সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এরইমধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’ কান উৎসবকে টার্গেট করে নির্মিত হয়েছে বলে জানান এ অভিনেত্রী। এর বাইরে আরও একটি সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। আপাতত পরিচালকের পক্ষ থেকে কিছু বলা নিষেধ আছে। অচিরেই এই সিনেমার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সিনেমা চারটি নিয়ে তোরসা বলেন, ভিন্ন চারটি গল্পে কাজ করেছি। দর্শক সিনেমাগুলোতে আমাকে নতুনভাবে চিনবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন