দৈনিক সংবাদ দিগন্ত

শুটিং সেটে অভিনেত্রীদের সম্মতি নিয়ে প্রশ্ন রাধিকার

চলচ্চিত্রের শুটিংয়ে পোশাক ও দৃশ্যের ধরন নিয়ে অভিনেত্রীদের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা নতুন নয়। এবার এমনই এক অভিজ্ঞতার কথা জানিয়ে প্রশ্ন তুলেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। একটি অ্যাকশন সিনেমায় অন্তর্বাস পরে অভিনয়ের পাশাপাশি অন্তর্বাস ছাড়া শার্ট পরা ও বোতাম খোলা রাখার জন্য তাঁকে চাপ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি নিজের নতুন সিরিজ ‘আক্কা’র প্রচারে এক ভিডিও সাক্ষাৎকারে এসব অভিজ্ঞতার কথা তুলে ধরেন রাধিকা। চলচ্চিত্রশিল্পে অভিনেতা-অভিনেত্রীদের কাজের পরিবেশ এবং শুটিংয়ের সময় তাঁদের স্বস্তি ও সম্মতির বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। রাধিকার ভাষ্য অনুযায়ী, একটি অ্যাকশন সিনেমায় তাঁকে অন্তর্বাস পরে কয়েকটি দৃশ্যে অভিনয় করতে বলা হয়েছিল। পাশাপাশি অন্তর্বাস ছাড়া শার্ট পরা এবং শার্টের বোতাম খোলা রাখার নির্দেশও দেওয়া হয়। এ ধরনের নির্দেশনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সাক্ষাৎকারে রাধিকা বলেন, তাঁকে অন্তর্বাস ছাড়া শার্ট পরতে ও বোতাম খোলা রাখতে বলা হয়েছিল। জবাবে তিনি অ্যাকশন দৃশ্যের বাস্তবতা ও পদার্থবিদ্যার বিষয়টি বিবেচনা করার কথা বলেন। তাঁর বক্তব্যে শুটিংয়ের প্রয়োজনে অভিনেত্রীদের পোশাক ও শরীর নিয়ে নির্মাতাদের একাংশের প্রত্যাশা নিয়ে প্রশ্ন উঠে এসেছে।ইন্টিমেসি কোঅর্ডিনেটরদের চাকরি হারানোর প্রসঙ্গসাক্ষাৎকারে রাধিকা অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অভিনেতা-অভিনেত্রীদের স্বস্তি ও সম্মতি নিশ্চিত করার দায়িত্বে থাকা ইন্টিমেসি কোঅর্ডিনেটরদের পেশাগত ঝুঁকির বিষয়টিও তুলে ধরেন। তাঁর দাবি, অনুচিত নির্দেশনা বা দাবির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এসব পেশাজীবীকে চাকরি হারাতেও দেখেছেন তিনি। চলচ্চিত্র ও সিরিজের শুটিংয়ে ইন্টিমেসি কোঅর্ডিনেটররা অন্তরঙ্গ দৃশ্যের ক্ষেত্রে অভিনয়শিল্পীদের সীমারেখা, সম্মতি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সহায়তা করেন। রাধিকার বক্তব্যে এ ধরনের পেশাজীবীদের ভূমিকা এবং শুটিং সেটে সম্মতির গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে।আরও পড়ুন,পরিবারের সম্মতি, সমু চৌধুরীর চিকিৎসায় সব খরচ দেবে সংঘকী নিয়ে ‘আক্কা’রাধিকা আপ্তের নতুন সিরিজ ‘আক্কা’র গল্প আবর্তিত হয়েছে ১৯৮০-এর দশকের দক্ষিণ ভারতের কাল্পনিক শহর পেরুনুরকে ঘিরে। নারীদের নিয়ন্ত্রণে থাকা একটি গ্যাংস্টার গোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে ক্ষমতা ধরে রেখেছে। এমন পরিস্থিতিতে এক বহিরাগতের আগমন ক্ষমতার সমীকরণ বদলে দেওয়ার সম্ভাবনা তৈরি করে।সিরিজটিতে ভবানী চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ এবং রুদ্র চরিত্রে রয়েছেন রাধিকা আপ্তে। সিরিজটি নেটফ্লিক্সে মুক্তির কথা রয়েছে।

শুটিং সেটে অভিনেত্রীদের সম্মতি নিয়ে প্রশ্ন রাধিকার