দৈনিক সংবাদ দিগন্ত

অপু বিশ্বাসের ‘শিকার’

অপু বিশ্বাসের ‘শিকার’
অভিনেত্রী অপু বিশ্বাস

অভিনেত্রী অপু বিশ্বাসকে নিয়ে নির্মিতব্য ‘শিকার’ নিয়ে এলো নতুন চমক। ওয়েব ফিল্ম হিসেবে ঘোষিত এই প্রজেক্টটি এখন নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে। আর এ মাসেই শুরু হচ্ছে এর শুটিং।চলতি বছরের শুরুতে নির্মাতা কামরুজ্জামান রোমান ‘শিকার’ নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। তবে পরিকল্পনায় পরিবর্তন এনে এবার এটি বড় পর্দার জন্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও  পড়ুন, দীর্ঘ বিরতি ভেঙে ক্যামেরার সামনে মুনমুন

নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির অধিকাংশ দৃশ্যধারণ হবে নেপালে। এ মাসের মাঝামাঝি সময়ে অপু বিশ্বাসসহ পুরো ইউনিট শুটিংয়ের উদ্দেশ্যে নেপাল যাবে।নির্মাতার ভাষ্য, সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। এখন শুধু ক্যামেরা চালুর অপেক্ষা।দীর্ঘদিন পর নতুন একটি সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসছেন অপু বিশ্বাস। বড় পর্দার এই প্রজেক্টে তার নতুন রূপ ও গল্প কী চমক নিয়ে আসে, সেটিই এখন দেখার অপেক্ষা।

বিষয় : শুটিং নতুন চমক পূর্ণদৈর্ঘ্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

অপু বিশ্বাসের ‘শিকার’

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

অভিনেত্রী অপু বিশ্বাসকে নিয়ে নির্মিতব্য ‘শিকার’ নিয়ে এলো নতুন চমক। ওয়েব ফিল্ম হিসেবে ঘোষিত এই প্রজেক্টটি এখন নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে। আর এ মাসেই শুরু হচ্ছে এর শুটিং।চলতি বছরের শুরুতে নির্মাতা কামরুজ্জামান রোমান ‘শিকার’ নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। তবে পরিকল্পনায় পরিবর্তন এনে এবার এটি বড় পর্দার জন্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও  পড়ুন, দীর্ঘ বিরতি ভেঙে ক্যামেরার সামনে মুনমুন

নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির অধিকাংশ দৃশ্যধারণ হবে নেপালে। এ মাসের মাঝামাঝি সময়ে অপু বিশ্বাসসহ পুরো ইউনিট শুটিংয়ের উদ্দেশ্যে নেপাল যাবে।নির্মাতার ভাষ্য, সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। এখন শুধু ক্যামেরা চালুর অপেক্ষা।দীর্ঘদিন পর নতুন একটি সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসছেন অপু বিশ্বাস। বড় পর্দার এই প্রজেক্টে তার নতুন রূপ ও গল্প কী চমক নিয়ে আসে, সেটিই এখন দেখার অপেক্ষা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত