বিয়ের প্রস্তাব কে দিয়েছিলেন বিজয় দেবরাকোন্ডা, নাকি রাশমিকা মান্দানা? বিয়ের পর এবার সেই গল্পই মজার ছলে সামনে আনলেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় তারকা জুটি। রাশমিকার দাবি, এক-দুবার নয়, টানা এক বছর ধরে বিজয়কে বিয়ের কথা বলেছেন তিনি। অন্যদিকে বিজয়ের ভাষ্য, রাশমিকা তাঁকে অন্তত ১০০ বার বিয়ের প্রস্তাব দিয়েছেন। তাঁদের এই খুনসুটি ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশিত হয়েছে। এতে বিয়ের পর প্রথমবার জুটি হিসেবে হাজির হয়েছেন বিজয় ও রাশমিকা। ভিডিওতে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ের গল্প নিয়ে মজার কথোপকথন দেখা যায়। অনুষ্ঠানে করণ জোহর জানতে চান, তাঁদের মধ্যে বিয়ের প্রস্তাব দেওয়ার কোনো ঘটনা ঘটেছিল কি না। রাশমিকা জানান, প্রচলিত অর্থে তেমন কোনো প্রস্তাবের ঘটনা ঘটেনি। এরপর বিজয় বলেন, রাশমিকা তাঁকে বলেছিলেন, ‘চলো, বিয়ে করি।’ উত্তরে তিনি নাকি বলেছিলেন, ‘ঠিক আছে, তুমি তো আমাকে ১০০ বার এই কথা বলেছ।’ করণ জোহর বিষয়টি নিশ্চিত হতে চাইলে রাশমিকা বলেন, পুরো এক বছর ধরে তিনি বিজয়কে বিয়ের কথা বলেছেন। এ সময় বিজয় মজা করে বলেন, তিনি এতটাও খারাপ মানুষ নন।
আরও পড়ুন,ঢাকায় পুঁথি পাঠ ও নাটক দিয়ে বাগেরহাট থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী
তাঁদের এই কথোপকথন ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিজয় ও রাশমিকার সম্পর্কের শুরু ২০১৮ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘গীতা গোবিন্দম’ দিয়ে। পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতেও একসঙ্গে অভিনয় করেন তাঁরা। পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের নজর কাড়ে। এরপর থেকেই তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। দীর্ঘদিন সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে স্পষ্ট করে কিছু না বললেও একসঙ্গে দেখা যাওয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট ঘিরে ভক্তদের আগ্রহ বাড়তে থাকে। তাঁদের জুটির নামও হয়ে ওঠে ‘ভিরোশ’। প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সম্পর্কের কথা প্রকাশ্যে এনে বিয়ের ঘোষণা দেন তাঁরা। ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে তেলেগু রীতিতে বিয়ের আয়োজন হয়। পরে রাশমিকার পরিবারের ঐতিহ্য অনুসারে কোডাভা রীতিতেও অনুষ্ঠান করা হয়। এতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। ‘কফি উইথ করণ’-এর প্রচারণায় শুধু বিয়ের গল্প নয়, উঠে এসেছে তাঁদের দাম্পত্য জীবনের মজার মুহূর্তও। রাশমিকা অন্য অভিনেতার সঙ্গে বিজয়ের পর্দার রসায়ন নিয়ে প্রশ্নের উত্তরে বলে ওঠেন, ‘কেউ না।’ তখন বিজয় মজা করে বলেন, ‘বিয়ের প্রথম নিয়ম, স্ত্রীর কথায় সম্মতি জানাও।’ তাঁর এই মন্তব্যে হেসে ওঠেন রাশমিকা।এদিকে বাস্তব জীবনের পাশাপাশি পর্দায়ও একসঙ্গে ফিরেছেন এই জুটি। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ঐতিহাসিক অ্যাকশনধর্মী সিনেমা ‘রানাবালি’ মুক্তি পেয়েছে ১৬ অক্টোবর। ঊনবিংশ শতকের দক্ষিণ ভারতকে কেন্দ্র করে নির্মিত ছবিটিতে বিজয় অভিনয় করেছেন নামভূমিকায়, আর রাশমিকা রয়েছেন তাঁর স্ত্রীর চরিত্রে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন